“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দেহজমি পতিত রইল
দেহজমি পতিত রইল
  • Sub Title: আবাদ করলে না

দেহজমি পতিত রইল
আবাদ করলে না
খাসমহলে খাজনা বাকি
উসুল কেন দিলে না।।

মন রে
দেহবাংলার জমিদারি
কার বা না হয় জোতদারি
খাজনা দিয়া চুক্তি চাষের
মুক্তি কেন নিলে না
চেক-ফারগ নাই খালি পাট্টা
লাগবে রে তোর বিষম লেঠা
আসবে যেদিন পেয়াদা বেটা
তোমায় থইয়া যাবে না।।

মন রে
সিভিল কোর্টে হলো নালিশ
আসিল সমনের পুলিশ
পাইয়া রে সরকারি নোটিশ
কেন হাজির হলো না
একতরফা ডিক্রি হলে
ফৌজদারিতে নথি দিলে
উচ্ছেদ করবে আইনের বলে
ঘরে থাকিতে পারবে না।।

মন রে
ওয়ারেন্টে নিবে ধরিয়া
এস.ডি.ও. সাহেবের কোর্টে নিয়া
দিবে সে হাজির করিয়া
সাক্ষী দিবে দুইজনা
জমিতে লেগেছে জঙ্গল
কী দিয়া দেখাবি দখল
হাতে নাই টাকার সম্বল
উকিল মোক্তার মিলিবে না।।

মন রে
সময় থাকতে কথা ধরো
দেহজমি আবাদ করো
ছয় বলদে হাল জোড়
নামের বীজ তায় লাগাও না
সত্য-ভক্তি-প্রেম দ্বারা
চারিদিকে দেও গো বেড়া
ফসল পাবে পুরা পুরা
ভাণ্ডারে ভরবে সোনা।।

মন রে
শুনেছি মোর নুর নবি
দোজাহানে যাহার খুবি
সময় থাকতে তাঁহার সনে
করো দেখাশোনা
তিনি যদি কৃপা করে
উদ্ধারিয়া নিবে তোরে
দুর্বিন শাহ কয় তা না হলে
আর তো উপায় দেখি না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আজব রঙ ফকিরি
আজব রঙ ফকিরি

আজব রঙ ফকিরি

  • Sub Title: সাদা সোহাগিনী সাঁই
আমি কী গান গাব যে ভেবে না পাই
আমি কী গান গাব যে ভেবে না পাই

আমি কী গান গাব যে ভেবে না পাই

  • Sub Title: মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই
কই গো মাধবীলতা বল গো ললিতে
কই গো মাধবীলতা বল গো ললিতে

কই গো মাধবীলতা বল গো ললিতে

  • Sub Title: বন্ধু কোন বনে চড়াইয়াছে ধেনুগণ গো ললিতে
বড় অকৈতব কথা রে ওরে ছিদাম সখা
বড় অকৈতব কথা রে ওরে ছিদাম সখা

বড় অকৈতব কথা রে ওরে ছিদাম সখা

  • Sub Title: ষড়-ঐশ্বর্য ত্যজ্য করে ধূলোয় অঙ্গ মাখা
এই কথাটাই ছিলেম ভুলে
এই কথাটাই ছিলেম ভুলে

এই কথাটাই ছিলেম ভুলে

  • Sub Title: মিলব আবার সবার সাথে ফাল্গুনের এই ফুলে ফুলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন