কার কাছে যাব কারে জানাব
অন্তরের বেদনা
সহিতে না পারি জ্বলেপুড়ে মরি
প্রাণ বন্ধুয়ায় দুঃখ বোঝে না।।নতুন ফাগুনে নতুন যৌবনে
পাগল মনে বুঝ মানে না
মনের বসন্ত হয় যদি অন্ত
ফিরে তো আর আসিবে না।।সুসময়ে সুজন হইয়া আপন
স্বরূপে যখন দেখা দিল না
বিনে প্রাণসখা বসে কাঁদি একা
কপালে কী লেখা জানি না।।সরল জানিয়া পিরিতি করিয়া
কাঁদিয়া দিন ফুরায় না
আবদুল করিম বলে অন্তিম কালে
চরণ পাইব বলে বাসনা।।
কার কাছে যাব কারে জানাব
- Sub Title: অন্তরের বেদনা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 135
বাউল গান এর নতুন প্রবন্ধ
ও প্ৰাণ সখীগো নিশিগত প্ৰাণনাথ আইল না
- Sub Title: এগো আইল না গো চিকন কালা আশা পূর্ণ হইল না
প্রভু কৃপা কি বর্ণিব
- Sub Title: গাউসে আজম যিনি, সর্বকার শিরোমণি
নবযৌবন কালবসন্ত
- Sub Title: ঘরে নাই মোর প্রাণকান্ত
হৃদ বাগানে লাগছে আগুন
- Sub Title: প্রেমের পবনে ভষ্ম আকাশে উড়ে নিল রে
কি দোষ করিলাম কার
- Sub Title: বিনা দোষে দোষী করি কেন করে জ্বালাতন
আজ এই মেঘে ঢাকা রাত
- Sub Title: আজ এই মেঘে ঢাকা রাত স্তব্ধতায় ভাবি
শুনিয়া মোহন বাঁশি যমুনা পুলিনে আসি
- Sub Title: না পুরিল-মনের দুরাশা
গউর এসো আমার আসরে
- Sub Title: বিনয় করি ডাকি গৌর তোমারে
আল্লা বলে মন করহ জপন
- Sub Title: ভুলিয়ে আপন করহ স্মরণ, সার হবে তবে তোমহারী জপন
অধৈর্য বিরহ তাপে
- Sub Title: অদর্শনে তাপী প্রাণে, করে সদা হায় হায়
কুঞ্জবনে রাধার মদনমোহন চলে গো
- Sub Title: ধীর ধীর গমন
ডাকিও না রে শ্যামের বাঁশি আমার ঘরে বাদী গুরুজনা
- Sub Title: বারে বারে অবলারে আর জ্বালা দিও না
বাংলা
English