“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
  • Sub Title: জানতে পারে পরমতত্ত্ব

কাম নদীর তরঙ্গ দেখে করে ভয়
জানতে পারে পরমতত্ত্ব
গুরুর মন্ত্র যেজন লয়।।

নদীর নাম হয় কামালসাগর
মাসে একবার উঠে লহর
সাধুজনে রাখে খবর
যোগে মিশে সেই সময়।
না জেনে কেউ পড়লে পাকে
ঐ নদীর ঘূর্ণির্বাঁকে
না জানি কী জিনিস থাকে
জাহাজ নৌকা টেনে লয়।।

নদীতে হয় নোনা পানি
কালকুম্ভিরের বসত জানি
যে হয়েছে পরশমণি
তারে দেখলে দূরে রয়।
সাধু জ্ঞানী আরিফ যারা
ঐ নদীর ভাও জানে তারা
হয়ে রাজহংসের ধারা
জল ফেলে দুধ বেছে লয়।।

পড়িও না রিপুর ফাঁদে
ভক্তি রেখ মুর্শিদপদে
পড়বে না কোনো বিপদে
নিলে মুর্শিদ পদাশ্রয়।
আবদুল করিম মূঢ়মতি
মুর্শিদ বিনে নাই তার গতি
কাঙাল জেনে দাসের প্রতি
যদি মৌলার দয়া হয়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও কথা বলো না তারে
ও কথা বলো না তারে

ও কথা বলো না তারে

  • Sub Title: আমার কপাল-দোষে চপল সেজন
ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব
ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব

ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব

  • Sub Title: সদ্ উপায়ে আন ত্বরা কইরো না গো প্ৰবঞ্চন
ভবে নাইরে আপনজন
ভবে নাইরে আপনজন

ভবে নাইরে আপনজন

  • Sub Title: পাইলাম নারে মনের মতন ধু
পিও শারাব পিও
পিও শারাব পিও

পিও শারাব পিও

  • Sub Title: তোরে দীর্ঘ সে কাল গোরে হবে ঘুমাতে
আপন মন তোর কে আছে
আপন মন তোর কে আছে

আপন মন তোর কে আছে

  • Sub Title: ভাই তো আপনার নয়রে একই রক্তের কায়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন