নৌকা বাইও সাবধান হইয়া রে মাঝি ভাই
বাইও সাবধান হইয়া
আল্লাহ নবির নাম রে মাঝি ভাই স্মরণ রাখিয়া।।তিন তক্তারই নৌকা রে মাঝি ভাই মধ্যে মধ্যে জোড়া
বিপাকে পড়িলেরে মাঝি ভাই নৌকা যাবে মারা।।বাতাসে চালায় রে নৌকা আজবও গঠন
গলইয়ে ভরিয়া রে দিছে অমূল্যরতন।।শরিয়তের পাইক রে মাঝি ভাই মারিফতের নাও
মায়া নদীর বাঁকে রে নৌকা উজান বাইয়া যাও।।গাব-কালি লাগাইয়া রে নৌকা যত্ন করে বাও
নোনা জলে খাইলে রে তক্তা ভাঙিয়া পড়ে নাও।।নায়ের মাঝে আছেন রে মাঝি ভাই নায়ের মহাজন
করিম কয় না চিনিলে বিফলও জীবন।।
নৌকা বাইও সাবধান হইয়া রে মাঝি ভাই
- Sub Title: বাইও সাবধান হইয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 10
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি তারে কি আর ভুলিতে পারি
- Sub Title: আমার এই মনে
রাধার দুঃখ বুঝি রহিল অন্তরে গো
- Sub Title: ভালো মন্দ তার সম্বন্ধে জীবন করলাম সারা
সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে
- Sub Title: অহর্নিশি মায়ার ঠুসি জ্ঞানচক্ষেতে
আদর-গরগর বাদর দরদর
- Sub Title: বাদর দরদর
মন কান্দে প্রাণ কান্দে গো, কান্দে আমার হিয়া
- Sub Title: দেশের বন্ধু বিদেশ গেল আমারে ভুলিয়া গো
মন মোর মেঘের সঙ্গী
- Sub Title: উড়ে চলে দিগ্দিগন্তের পানে
চায়ের পিয়াসি পিপাসিত চিত আমরা চাতক দল
- Sub Title: দেবতারা কন সোমরস যারে সে এই গরম জল
পথে যেতে তোমার সাথে সাথে মিলন হল দিনের শেষে
- Sub Title: দেখতে গিয়ে সাঁঝের আলো মিলিয়ে গেল এক নিমেষে
আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা
- Sub Title: অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা
আমার সোনার হিন্দুস্থান
- Sub Title: দেশ-দেশ-নন্দিতা তুমি বিশ্বের প্রাণ
কলির জীব তরাইতে গো ও নৈদাপুরে
- Sub Title: আইল রসে মাখা গৌরচান্দ কাচাসোনা ধু
মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে
- Sub Title: এসে হেসেই বলে ‘যা ই যা ই যাই’
বাংলা
English 
Comments