“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জয় জয় বলে এগিয়ে চল হাতে লয়ে সবুজ নিশান
জয় জয় বলে এগিয়ে চল হাতে লয়ে সবুজ নিশান
  • Sub Title: জাগ রে মজুর কৃষাণ

জয় জয় বলে এগিয়ে চল হাতে লয়ে সবুজ নিশান
জাগ রে মজুর কৃষাণ।
কত কষ্ট সাধনাতে বাঁচিলাম গোলামি হতে
মিস্টার জিন্নার উসিলাতে পেয়েছি এই পাকিস্তান।।

মিষ্টার জিন্না লিয়াকত আলী পাকিস্তান করিয়া খালি
যখন তারা গেলেন চলি আমরার উপর এই নিদান।।

হও হুঁশিয়ার পড় না ভ্রমে জাগো জাগো সব থেক না ঘুমে
যাইব মোরা আনন্দধামে দলে দলে কর যোগদান।।

ঘুচলে ভ্রান্তি আসবে শান্তি রবে না আর এই দুর্নীতি
আমরা একে অন্যের হয়ে সাথি করব কার্য সমাধান।।

বাঁচব বন্যার কবল হতে সরকারেরও সাহায্যেতে
ধরব কুদাল আপন হস্তে কাটব মাটি বাঁধব বান।।

সবাই বল স্পষ্ট স্পষ্ট সহিব না আর এত কষ্ট
আমরা রাজা আমরার রাষ্ট্র আমরা চাই দেশের কল্যাণ।।

রোগে ঔষধ শিক্ষার ব্যবস্থা চলবার জন্য চাই ভালো রাস্তা
যারা ভরে ঘুষের বস্তা তাদের দিব না স্থান।।

বিদেশী সাম্রাজাবাদী এই দেশেতে থাকে যদি
আমরা হারাব পাকিস্তান নিধি করিম কয় হও সাবধান।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও কালা, কালা রে
ও কালা, কালা রে

ও কালা, কালা রে

  • Sub Title: তুই আমারে দিলি কত জ্বালা
 এবার কি সাধনে শমন-জ্বালা যায়
এবার কি সাধনে শমন-জ্বালা যায়

এবার কি সাধনে শমন-জ্বালা যায়

  • Sub Title: ধর্মাধর্ম বেদের মম শমনের অধিকার (১) তাই
শুন গো ললিতা সখী মরণ কালে
শুন গো ললিতা সখী মরণ কালে

শুন গো ললিতা সখী মরণ কালে

  • Sub Title: আমার নিকটে বসিয়া তারা গো কর্ণে কৃষ্ণনাম শুনাইও
গরিবের কী মান-অপমান দুনিয়ায়
গরিবের কী মান-অপমান দুনিয়ায়

গরিবের কী মান-অপমান দুনিয়ায়

  • Sub Title: গরিবের নাই স্বাধীনতা পরাধীন সে সর্বদায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন