“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দারুণ দুর্ভিক্ষের আগুন
দারুণ দুর্ভিক্ষের আগুন
  • Sub Title: লাগলো কলিজায় রে

দারুণ দুর্ভিক্ষের আগুন
লাগলো কলিজায় রে
প্রাণে বাঁচা দায়
প্রাণে বাঁচা দায় রে।।

এ দেশের দুর্দশার কথা
কহনও না যায়
পেটের ক্ষুধায় কত লোকে
লতাপাতা খায় রে।।

এ দেশের গরিব কাঙাল
চেষ্টা করে বাঁচতে চায়
ভালো চাইলে মন্দ ফলে
কোন শয়তানে পথভোলায়।।

জুলুমের বিরুদ্ধে যখন
জনতা রুখে দাঁড়ায়
দালালগোষ্ঠী নেমে আসে
বিভ্রান্তি ঘটায় রে।।

বাউল আবদুল করিম বলে
ঠেকছি ভবযন্ত্রনায়
উচিত কথা বলি যদি
শোষক দলে চোখ রাঙায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও রাই
ও রাই

ও রাই

  • Sub Title: শ্যাম শোকে কান্দিও না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন