ডাকলে দয়া করো বলে
সকলের জানা
তাই তো এত ডাকাডাকি
সবাই চায় তোমার করুণা।।মকরম তোমার ভক্ত ছিল
ফেরেস্তার মাস্টারি নিল
একটি কথায় গোল বাঁধিল
রেহাই দিলায় না।।হুসেনকে কারবালাতে
নিদারুণ পিপাসাতে
এক বিন্দু পানি দিতে
কে করলো মানা।।নাম দিয়াছ দয়াল বলে
শিশু মরে মায়ের কোলে
পাষাণে মাথা ভাঙ্গিলে
দয়া করো না।।গরিব কাঙাল দুঃখীজনে
দয়া মাগে নিশিদিনে
দুঃখ বাড়ে দিনে-দিনে
মিছে ভাবনা।।দয়া যদি না করিবে
দয়াল নাম তোর মুছে যাবে
নইলে পাপী উদ্ধার পাবে
কিসের ভাবনা।।কোনো দিন তোমার দয়ায়
পাপী যদি উদ্ধার পায়
আবদুল করিম বলে তোমায়
পুরবে আমার মনোবাসনা।।
ডাকলে দয়া করো বলে
- Sub Title: সকলের জানা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 7
বাউল গান এর নতুন প্রবন্ধ
নীরে শুনি নিরঞ্জন হ’ল
- Sub Title: নূর ছিল কি পাঁজা পাঁজা এরা কোন নূরে এল
আর আইসো না মহরমের চান
- Sub Title: এই যে দুনিয়ায়
কোথায় রইলায় কালিয়া শ্যাম পরার বশে
- Sub Title: যারে ভাবি রাত্ৰিদিনে সে থাকে তার রঙ্গরসে
প্রেমেরই তালা নি কেউ খুলতে জানে
- Sub Title: প্রেমেরই তালা যায় না খোলা
আর তো সময় নাই গো সখী
- Sub Title: যে দিন বন্ধু ছাড়া চক্ষে নিদ্রা নাই ধু
বিদায় কর গো উহার নামে মোর কাজ নাই
- Sub Title: কাল গনিশি রাখালরাজ ছিলি কোথায়
চুপ করে আছিস মন কিবা শক্তিবলে
- Sub Title: হরি বলে এখন তুমি ভেসে যাও প্ৰেম সলিলে ধু
কী কালাম আনিলেন নবি সকলের শেষে
- Sub Title: রোজা বন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে
শ্যামকালিয়া আইনে দেখা
- Sub Title: শুধু মুখের কথায় প্ৰেম করিলাম নয়নে না হল দেখা
সহিতে পারি না বিরহের যাতনা
- Sub Title: আইল না শ্যাম গুণমণি
ও গান আর গাস্ নে, গাস নে, গাস্ নে
- Sub Title: যে দিন গিয়েছে সে আর ফিরিবে না-
যায় দিন, শ্রাবণদিন যায়
- Sub Title: আঁধারিল মন মোর আশঙ্কায়
বাংলা
English 
Comments