বন্ধু রে, কাঙালে কি পাইবে তোমারে?
দীনবন্ধু নাম শুনিয়া ভরসা তাই অন্তরে।।বন্ধু রে, তিলেকমাত্র না দেখিলে কলিজায় আগুন জ্বলে
দাউ দাউ করে মোর অন্তরে বন্ধু রে
পদছায়া আমায় দিয়া বন্ধু তুমি আমার হইয়া
পোড়া প্রাণে জল ছিটাইয়া দাও না রে শান্তি করে।।বন্ধু রে, এই আশা তাপিত প্রাণে তাই বলি তোমার চরণে
নিজগুণে দয়া কর মোরে ও বন্ধু রে
তুমি যে অন্তর্যামী তোমার কাছে কী বলবো আমি
আকাশ পাতাল স্বর্গভূমি তোমার কি অগোচরে।।বন্ধু রে, আছি শত অপরাধী তবু তোমার কাছেই কাঁদি
অপরাধী আছি নতশিরে ও বন্ধু রে
বাঁচাও তোমার দয়া হলে না হয় তো ডুবাও অকূলে
পাগল আবদুল করিম বলে যা লয় তোমার অন্তরে।।
বন্ধু রে, কাঙালে কি পাইবে তোমারে
- Sub Title: দীনবন্ধু নাম শুনিয়া ভরসা তাই অন্তরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 13
বাউল গান এর নতুন প্রবন্ধ
নিশিতে স্বপন দেখলাম
- Sub Title: আর স্বপনে দেখিয়া যারো উঠিলাম জাগিয়া-
নদী ভরা ঢেউ
- Sub Title: হালটি ছাড়িয়া এখন দাও দাও রে
ভজনের নিগূঢ় কথা যাতে আছে
- Sub Title: আছে
আমার মন মজিল গো সই কাল চরণে
- Sub Title: আর নীলাম্বরী পীতধড়া হাতে বাঁশি মাথে চূড়া
তারে দেখলে হয়রে প্রাণ শীতল
- Sub Title: বদন ভাইরে হরি হরি বল
ঐ বাজে মোহনবাঁশি
- Sub Title: বাঁশির রন্ধ্রে রন্ধ্রে সুধামৃত করে বরিষণে ধু
খোদা রয় আদমে মিশে
- Sub Title: কার জন্য মন হলি হত
গরিব বাঁচবে কেমন করে কার কাছে তা জিজ্ঞেস করি
- Sub Title: গরিবের বাঁচার সম্বল নাই ধনীরা স্বার্থের পূজারি
রাধার তুলনা পিরিত সামান্যে কেউ যদি করে
- Sub Title: মরিয়ে না মরে পাপী অবশ্য যায় ছারেখারে
সময় গেলে রে, ও মন সাধন হবে না
- Sub Title: হবে না
মনের হল মতি মন্দ
- Sub Title: তাইতে রইলাম আমি জন্ম-অন্ধ
তোরা শুনগো ললিতা সই গহন কাননে
- Sub Title: বাঁশি বাজে কই-
বাংলা
English 
Comments