বন্ধুয়া রে, যত দোষী তোমার লাগিয়া
তোমার কি দয়া লাগে না আমার দুঃখ দেখিয়া।।তুমি কি জানো না রে বন্ধু কী সুখে যায় দিন?
দিনে দিনে সোনার তনু হইতেছে মলিন
তুমি যদি বাসরে ভিন প্রাণ জুড়াব কই গিয়া।।ইউসুফের প্রেমে পাগল বিবি জুলেখায়
সোনার যৌবন ছাই করিল ইউসুফের আশায়
শেষে একদিন পাইয়া রাস্তায় দিল যৌবন ফিরাইয়া।।দোষী কউক জগতের লোকে তাতে দুঃখ নাই
করিম কয় তোমার কাছে মায়া যদি পাই
নইলে বলো মরিয়া যাই কী ফল আমার বাঁচিয়া।।
বন্ধুয়া রে, যত দোষী তোমার লাগিয়া
- Sub Title: তোমার কি দয়া লাগে না আমার দুঃখ দেখিয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 146
বাউল গান এর নতুন প্রবন্ধ
বন্ধু শ্যামকালিয়া ও পাশা খেলিব আজ
- Sub Title: বন্ধু ও প্রতিজ্ঞা করিয়া খেলা আমি যদি হারি খেলা
প্রিয়ে তোমায় দেখব একবার
- Sub Title: খেলিব আনন্দ খেলা আরশ তলে
সোনা বন্ধে মোরে করিল উদাসী
- Sub Title: মনপ্রাণ কাড়িয়া নিল বন্ধে
কে যাবি চল বৃন্দাবনে যারে নাগাল পাই
- Sub Title: প্ৰাণনাথ বন্ধুরে পাইলে অঙ্গেতে মিশাই গো ধু
তুজে নাজুকে আজলনে
- Sub Title: তুঝে মক্তবে আজল্ মেঁ পরি পায় করী ছিখায়া
তুমি ঋতু অবর্ণমাস তুমি পঞ্চ ভয় ত্ৰাস
- Sub Title: মরণকালে কাল গণি
শ্যামকালিয়া আইনে দেখা
- Sub Title: শুধু মুখের কথায় প্ৰেম করিলাম নয়নে না হল দেখা
তোমার বাঁশির সুরে উদাসীন বানাইলায় মোরে রে
- Sub Title: এগো বাঁশির সুরে করিয়াছে পাগল রে-
শ্ৰীগুরু গৌরাঙ্গা নদীয়ায় উদয়
- Sub Title: পরম দয়ালু সবল হৃদয়
তোরা বলে দেগো প্রাণ সখি
- Sub Title: আমার কুলমান সকলি গেল, জীবন যাবার নাই আর বাকি
বাংলা
English