“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বারে বারে আর আসা হবে না
বারে বারে আর আসা হবে না

তুমি ভেবেছো কি মনে

তুমি ভেবেছো কি মনে
এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে,
কেহ জানেনা ?

এমন মানব জনম আর পাবেনা
বারে বারে আর আসা হবে না।।

তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়
চিত্র গুপ্ত লিখিয়া ভরিলে খাতায়।

তোমার বিচার করিবেন সেই বিধাতায়
তাঁর কাছে ফাকি-জুকি কিছুই চলেনা।

বারে বারে আর আসা হবে না।।

তুমি যাহা বদনে কর নাই প্রকাশ
অপ্রকাশ তাহার কাছে কিযে সর্বনাশ।

জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ
মানুষের কূলে কালী আর দিওনা।

বারে বারে আর আসা হবে না।।

সাবধানে চলো মন হও হুশিয়ার
তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার।।

মানুষ দেবতা হয়, হয় অবতার
ভবা কহে চোখ মেলে চেয়ে দেখোনা।।

বারে বারে আর আসা হবে না।।

কথাঃ- ভবা পাগল, শিল্পীঃ- কার্তিক দাস বাউল

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

বাঁশিরে শ্যামচাঁদের বাঁশি সকলি নাশিলে

  • Sub Title: নাম ধরিয়া ডাকি বাঁশি বিপদ ঘটাইলে
রাধারমণ দত্ত

যার লাগি হইলাম বৈরাগী ভেক ধরিয়া

  • Sub Title: হইলাম না তার অনুরাগী ধু
হাসন রাজা

ও যৌবন ঘুমেরই স্বপন

  • Sub Title: সাধন বিনে নারীর সনে হারাইলাম মূলধন
রাধারমণ দত্ত

ও সজনী কও গো শুনি

  • Sub Title: শ্যামচন্দের প্ৰেমাগুণে পুড়িয়া ছালি হই ধু
রাধারমণ দত্ত

জলের ঘাটে দেখিয়া আইলাম কি সুন্দর শ্যামরায়

  • Sub Title: শ্যামরায় ভমরা গো ঘুরিয়া ঘুরিয়া মধু খায়
শাহ আব্দুল করিম

আমরা দুইজন সুখী মোদের

  • Sub Title: এক ছেলে এক মাইয়া
রাধারমণ দত্ত

শ্ৰীগুরু গৌরাঙ্গা নদীয়ায় উদয়

  • Sub Title: পরম দয়ালু সবল হৃদয়
মাইজভাণ্ডারী গান

আবদার করেছি বাবা বাপের কাছে

  • Sub Title: কিবা ক্ষতি হয় গো টুকু মিঠাই মন্ডা হাতে দিলে
হাসন রাজা

কিসের ভাবনা ভাব হাসন রাজা

  • Sub Title: দিন তো গেল তুর গইয়ে
শাহ আব্দুল করিম

কলেমা নামাজ রোজা হজ্ব যাকাতে ইমানদার

  • Sub Title: মুর্শিদ ভজে তত্ত্ব খুঁজে করো মন ভবের ব্যাপার
মাইজভাণ্ডারী গান

আমি যে পাতকি পাপী

  • Sub Title: কিন্তু তব দাসগণের, সঙ্গে সদা মিশে রই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন