“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

একদিন আসবে পরকাল
একদিন আসবে পরকাল
  • Sub Title: ছরকাত ও মৌত

একদিন আসবে পরকাল
ছরকাত ও মৌত
জানো ঘোর আজাব
ও ঘোর ছওয়াল।।

যে দিন রে কয়বরে যাবে
মান রাব্বকা জিজ্ঞাসিবে
নানকির ও মনকির আসিয়া
করিবেন বিষম সওয়াল।
রোম্মান নামে যে ফিরিস্তা
গুর্জ নিয়া থাকবে সেথা
সওয়ালের জওয়াব না দিলে
ঘটাবে বিষম জঞ্জাল।।

গুর্জ মারবে শিরের পরে
ফিরিস্তা ধরিবে জোরে
দোজখের আজাবে পড়ে
থাকতে হবে বহুকাল
যে দিন ওই হাশর হইবে
সেদিন তোমায় উঠাইবে
নফসি নফসি বলে কাঁদবে
সকলে হবে বেহাল।।

সে হাশরের উকিল রে মন
নুর মোহাম্মদ নবি যে জন
হজরত আলি হাসন হুসন
আর মা ফাতেমা কামাল।
ওরা যদি কৃপা করে
উদ্ধারিয়া নিবে তরে
নামাজ রোজা বিনা
কারে নিবে না নবি জামান।।

নামাজ রোজা দেহের গয়না
জানো সেই উকিলের বায়না
তবে থাকতে দিতে পারলে
থাকবে তোর ঈমান বহাল।
হাতে পুঁজি না থাকিলে
ঠেকবে রে হিসাবের কালে
পাগলও দুর্বিন শাহ বলে
ছাড়বে না রে জুল জালাল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমি স্বপনে রয়েছি ভোর
আমি স্বপনে রয়েছি ভোর

আমি স্বপনে রয়েছি ভোর

  • Sub Title: আমার সাধের পাখি যারে নয়নে নয়নে রাখি
চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই
চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই

চাঁদ-চকোরে রঙমহলে থেকে ঝলক দিচ্ছে সদাই

  • Sub Title: দেখলে সেহি চান সফল হয় নয়ন আত্মতত্ত্ব ধুঁড়ে দেখ হৃদয়
ওগো দরদী নাই এ সংসারে
ওগো দরদী নাই এ সংসারে

ওগো দরদী নাই এ সংসারে

  • Sub Title: আমি এক হইয়া আসিলাম এ ভব সংসারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন