“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভাঙা তরী, নাই কাণ্ডারি রে
ভাঙা তরী, নাই কাণ্ডারি রে
  • Sub Title: কান্দি ঘাটে বইয়া

ভাঙা তরী, নাই কাণ্ডারি রে
কান্দি ঘাটে বইয়া
উজান হাওয়া
কেমনে যাব বাইয়া রে।।

দক্ষিণা বাতাসে
নদীর উঠিছে লহর
নিয়াশে পড়িল মারা
কত সওদাগর রে।।

কূল নাই, কিনারা নাই
নাই রে নদীর তলা
সঙ্গী নাই মোর, নদীর পাড়ে
কান্দি সন্ধ্যাবেলা রে।।

সঙ্গী ছয়জন, বড়ো কুজন
আমায় গেল ছাড়ি
ধন-রত্ন সব লুটে নিলো
মদনা চোরায় পাইয়া রে।।

আকাশে মেঘেরই সাঁঝ
প্রাণ কান্দে ডরে
মাঝ রাইতে ডাকাইতের ভয়
ধরে কালো কুম্ভীরে।।

দুর্বিন শার নাই ভরসা
দয়াল মুর্শিদ বিনে রে
বিপদে বাঁচাইতে পারে
তাহার নিজ গুণে রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পিরিতি করিলো কলঙ্কিনী গো সজনী সই
পিরিতি করিলো কলঙ্কিনী গো সজনী সই

পিরিতি করিলো কলঙ্কিনী গো সজনী সই

  • Sub Title: পিরিতে করিলে কলঙ্কিনী আনি ঘরের বধূ বাইরে আইলাম
বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে

ক্ষ্যাপা

  • Sub Title: বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
মানুষ মানুষ সবাই বলে
মানুষ মানুষ সবাই বলে

মানুষ মানুষ সবাই বলে

  • Sub Title: আছে কোন মানুষের বসত কোন দলে
ব্রজ লীলে একী লীলে
ব্রজ লীলে একী লীলে

ব্রজ লীলে একী লীলে

  • Sub Title: কৃষ্ণ গোপী কারে জানাইলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন