আমি তোমায় চিনতে গিয়া
পড়েছি বিষম ফাঁদে
করে হেলা জুড়ছি খেলা
দিন গেল মায়ার ঝোঁকে।।কেউ বলে আছে কেউ বলে নাই
কেউ সাকার কেউ নিরাকার সাঁই
কেউ বলে সব সময় পাই
লুকি দিয়া আড়ালে থাকে।।করতে গেলে মীমাংসা মূল
আসল কাজে পড়ে ভুল
তুমি করাও সব গণ্ডগোল
মানুষে গোনাহগার ডাকে।।হুকুম ছাড়া কেউ চলে না
কোরানেতে আছে মানা
হুকুমদারি হয় যে জনা
সে জন আসে যায় ফাটকে।।আমাতে তুমি রয়েছ
আমায় নিয়া খেলিতেছ
জীব দিয়া জীব নাশিতেছ
ফাঁদ পেতে দুনিয়ার বুকে।।আমি যদি হই গো দোষী
তোমার গলায় পড়ছ রশি
আমি কম হইতে তুমি বেশি
তুমি আগে যাও দোজখে।।তবে আইনে এই যে বিচার
দুর্বিন শাহ কেন দোষী আবার
কৃপা যদি থাকে তোমার
কে আমাকে বন্ধ রাখে।।
আমি তোমায় চিনতে গিয়া
- Sub Title: পড়েছি বিষম ফাঁদে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 157
বাউল গান এর নতুন প্রবন্ধ
কাঁখে বারি, প্রাণে মরি, গৃহে যাইবার সময় যায়
- Sub Title: পন্থ ছাড়রে শ্যাম রায়
করুণার নিধি গউর, উদয় হইল
- Sub Title: বাঞ্ছা কল্পতরু হরিনামের জগৎ ভাসাইল চি
মন আমার আল্লা বলরে
- Sub Title: দম কলেতে দম ফুঁকি, আল্লা আল্লা বলরে।। রে মন
রূপ দেখিলাম জলের ঘাটে
- Sub Title: সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তায় ধু
আমার মন তো বসে না গৃহ কাজে
- Sub Title: সজনি গো
কুল গেল কলঙ্ক রইল ওলো সহচরী
- Sub Title: যৌবন সময় প্রাণের বন্ধু হলো দেশান্তরী রে
বাউলা কে বানাইল রে হাসন রাজা রে
- Sub Title: বাউলা কে বানাইল রে
কর বা না কর সাধন
- Sub Title: গুরু ব্রহ্ম অভেদ আত্মা প্রভেদ নাই তার কোন দিনে
নিশি পোহাইয়া গেল
- Sub Title: নিঠুর বন্ধু আমার দুঃখ বুঝে না
সুরধনীর ঘাটে গউর রায়
- Sub Title: গৌরায় নয়ন জলে বিন্দিল আমায়
কে দেখবি ছুটে আয়
- Sub Title: আজ গিরিভবন আনন্দের তরঙ্গে ভেসে যায়!
চিরকালের দাস হইয়ে মনিবের কাজ করি না রে
- Sub Title: কেমনে মোরে ভালোবাসিতে আমি কি তায় বুঝি না রে
বাংলা
English