“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: ভোটশিকারি দল এসেছে নানা রঙ্গ ধরে

ভোট দিবায় আজ কারে?
ভোটশিকারি দল এসেছে নানা রঙ্গ ধরে
ভোট দিবায় আজ কারে।।

দেশে আইল ভোটাভুটি পরে হবে বাটাবাটি
তারপরে লুটালুটি যে যেভাবে পারে।।

কেউ দিতেছে ধর্মের দোহাই কেউ বলে সে গরিবের ভাই
আসলে গরিবের কেউ নাই গরিব ঠেকছে ফেরে।।

কেহ বলে ধন্য আমি, আমি দেশের মঙ্গলকামী
দেশ হবে পবিত্রভূমি, ভোট যদি দাও মোরে।।

যার-তার ভাবে বলাবলি করছে কত গালাগালি
স্বার্থ নিয়া ঠেলাঠেলি বুঝবায় কয়দিন পরে।।

নিজের জ্ঞান থাকে যদি বুঝে নেও তার গতিবিধি
শোষকের প্রতিনিধি মালা পরাও যারে।।

আবদুল করিম কয় ভাবিয়া ভালো মন্দ না বুঝিয়া
অনর্থ বিভ্রান্ত হইয়া গরিব কাঙাল মরে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

বন্ধুর দেশের নাইয়া রে

  • Sub Title: বন্ধুর দেশের নাইয়া
রাধারমণ দত্ত

রাধার জীবনান্তকালে ললিতে গো

  • Sub Title: জাহ্নবীর তীরে নিয়ে গঙ্গাজল মৃত্তিকা দিয়ে
রাধারমণ দত্ত

হায় গৌরচান্দ গো গেলো কুলমান

  • Sub Title: জল আনিতে ও সজনী গিয়াছিলাম সুরধনী গো
মাইজভাণ্ডারী গান

গুরু পরম ধন ভজ শ্রীচরণ

  • Sub Title: গুরুর চরণ সেবিয়ে পায় নিরাঞ্জন
হাসন রাজা

সোনা বন্ধের লাগিয়া হাসন রাজা হইল ফানা

  • Sub Title: রঙ্গে রঙ্গে গাইতে আছে কতই যে গানা
রাধারমণ দত্ত

দেবাদিদৈত্য মানব কীটপতঙ্গাদি যত

  • Sub Title: যক্ষগন্ধৰ্বদি প্ৰসূতিনী
রাধারমণ দত্ত

কি বলমু কালিয়া রূপের কথা, গো সজনী

  • Sub Title: কি বলামু কালিয়া রূপের কথা
রাধারমণ দত্ত

ভব সমুদ্র পাড়ি দিতে মন

  • Sub Title: হরি নামের নৌকা ধরে শ্ৰীগুরু কান্ডারী করো ধু
হাসন রাজা

মরণকালে রে, কে যাইবে তোর সঙ্গে

  • Sub Title: তুমি তো ভুলিয়া আছ স্ত্রী-পুত্রের রঙ্গে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন