মন তোর মত বোকা চাষী ত্ৰিজগতে আর দেখি না
দেহের জমি পতিত রইলো চাষাবাদ তো করলি না।। ধু।।
যমের তশীল্দার এসে করবে তশীল্ ধরে কষেমাল গুজারী করবি কিসে সে ভাবনা তো ভাব্লে না
ছয়টা ষাড় থাক্তে তোর জমি আবাদ করলে না
নীলাম উঠিলে জমা রদের উপায় দেখি না৷
কি দশা হবে শেষে সব নাশিলে আল্সে বসে
দেহ যখন পড়বে ধসে উপায় কি তার বল না
ভাইবে রাধারমণ বলে আলসে জীবন যাপো না
জমিদারের খাজনার কড়ি সময় থাকতে খোঁজ না।।
মন তোর মত বোকা চাষী ত্ৰিজগতে আর দেখি না
- Sub Title: দেহের জমি পতিত রইলো চাষাবাদ তো করলি না ধু
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 165
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি দেইখে আইলাম তারে গো
- Sub Title: জলের ঘাটে নবীন শ্যামরায়
নাইওরি নাইওর হল শেষ
- Sub Title: এইবার চল নিজের দেশ
কই গো রাধার মনচোর
- Sub Title: প্রেম করিয়া গেল ছাড়িয়া
মাইজভাণ্ডারীর পরশমণি পরশ
- Sub Title: যত রঙ দস্তা তামা সীসা সোনা হয়ে যায়
কারে দেখাব মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
- Sub Title: অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া
মান ভাঙো রাই কমলিনী চাও গো নয়ন তুলিয়া
- Sub Title: কিঞ্চিৎ দোষের দোষী আমি চন্দ্রার কুঞ্জে গিয়া
কৈ রৈল কৈ রৈল আমার শ্যামচান্দ শুকপাখি
- Sub Title: আঙ্খির মাঝে পঙ্খীর বাসা তিলে পলে দেখি
মাওলা তোমারে চাইতেম
- Sub Title: এবে আমায়ে নির্ম্মল আঁখি দেও দান করি
গরিব বাঁচবে কেমন করে কার কাছে তা জিজ্ঞেস করি
- Sub Title: গরিবের বাঁচার সম্বল নাই ধনীরা স্বার্থের পূজারি
ও মন মাঝি রে
- Sub Title: ভাটিয়াল নদীর ঢেউয়ের তালে কান্দে আমার প্রাণ
প্রিয়ার ছলনা কঠিন
- Sub Title: আপ্ত প্রেমে মজি আপে আপে বুঝায় ভিন
বাংলা
English