“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ও মন মাঝি রে
ও মন মাঝি রে
  • Sub Title: ভাটিয়াল নদীর ঢেউয়ের তালে কান্দে আমার প্রাণ

ও মন মাঝি রে
ভাটিয়াল নদীর ঢেউয়ের তালে কান্দে আমার প্রাণ
ঘরে না রহিতে পারি শুনে তোর ভাটিয়াল গান।।

আষাঢ় মাসে নতুন পানি ভাঙে গাঙের পার
তোমার গাঙে উজান চলে যৌবনের জোয়ার
গান গাইও না নাম ধরিয়া ওরে মাঝি সাবধান।।

লিলুয়া বাতাসে নায়ের বাদামখানি হেলে
মনপ্রাণ যায় উড়িয়া বৈঠার তালে তালে
পরানহরা গানের সুরে ভাটিয়াল নদী বয় উজান।।

কলসি খানা গেল ভাসিয়া বৈঠার ঢেউ লাগিয়া
মন লয় বান্দিতাম নৌকা শাড়ির আঁচল দিয়া
দুর্বিন শাহ কয় কলসি দিয়া যাও রে নিষ্ঠুর পাষাণ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমার ঘর খানায় কে বিরাজ করে
আমার ঘর খানায় কে বিরাজ করে

আমার ঘর খানায় কে বিরাজ করে

  • Sub Title: জনম ভরে একদিনও তারে দেখলাম না রে
কি করিতাম তোরে রে পুষ্প
কি করিতাম তোরে রে পুষ্প

কি করিতাম তোরে রে পুষ্প

  • Sub Title: রজনী প্ৰভাত হইল ভাসাইতাম সাগরে ধু
ও কোন বনে গো কোন বনে
ও কোন বনে গো কোন বনে

ও কোন বনে গো কোন বনে

  • Sub Title: কোন বনে বাজে বাঁশি ত্বরা করে জেনে আয়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন