কোথা হে করুণাময় তুমি দীন দয়াময়
দীন নাম অধম তারণ৷
প্ৰেম দাতা শিরোমণি আগমে নিগমে শুনিগৌর চন্দ্ৰ পতিত পাবন।।
অকূলে তরঙ্গ নদী তুমি পার হও যদি
নামগুণে নিয়েছি শরণ৷
আমি যদি মরি ডুবে নামেতে কলঙ্ক রবে
অপযশ হবে ত্ৰিভুবন।।
জগাই মাধাই হেলে তরাইলে অবহেলে
অযাচনে দিলে প্রেম ধন৷
ভবকৃপা হয় যার অনল শরীর তার
তার সাক্ষী কশিপু নন্দন।।
অহল্যা পাষাণ ছিল পরশে মানব হৈল
করে ধরা গিরি গোবর্ধন৷
তাইলে কি আমি ডরি অকূল ডুবিয়া মরি
গুণ গায় শ্ৰীরাধারমণ।।
কোথা হে করুণাময় তুমি দীন দয়াময়
- Sub Title: দীন নাম অধম তারণ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 142
বাউল গান এর নতুন প্রবন্ধ
চিনো নিগো তুরা, চিনো নিগো তুরা
- Sub Title: হাসন রাজারে চিন নিগো তোঁরা
মায়া ঘুমে রয়েছে ঘুমিয়া
- Sub Title: (মানবরে) ধন জন যৌবন সকলি অকারণ
জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার
- Sub Title: জ্বলুক আগুন আন্দোলনে সব এক হয়ে চলার দরকার
প্রাণী যাবে শ্যাম পিরিতের জ্বরে গো
- Sub Title: প্রাণী যাবে শ্যাম পিরিতের জ্বরে
নিশি গমি গেল প্রিয়া প্রভাতে এলা
- Sub Title: মন দুঃখ মনে রৈল সাধ না পুরিলা
দয়াল গুরু সংসারে আমার কি লাভ বাঁচিয়া
- Sub Title: অতি সাধের মানব জনম বিফলে যায় গইয়া ধু
গুরুপদ পদরাবৃন্দে মনভুজঙ্গ মজনারে
- Sub Title: সুধামাখা গুরু নামে ভবক্ষুধা যাবে দূরে ধু
রইলাম গুরু অকূল সায়রে প্রভু নিরঞ্জন
- Sub Title: ছয় ভাই বাণিজ্যে গেলা আসল ভাঙ্গিয়া খাইলা
হায়রে পাগল মনা
- Sub Title: প্রেম জিনিস বাজারে বিকায় না
হরি বল রে অজ্ঞান মন
- Sub Title: মনুষ্য দুর্লভ জনম গেলে নি আর পাওয়া যায়? ধু-
হরি হইয়ে কেন বল হরি
- Sub Title: না পরিবে গউর চান্দ
প্রাণ যায় গো যায়
- Sub Title: কেন বন্ধু আমায় ছেড়ে
বাংলা
English