জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার
জ্বলুক আগুন আন্দোলনে সব এক হয়ে চলার দরকার।।স্বাধীন স্বাধীন, স্বাধীন কইয়া কত দুঃখ-ক্লেশ সহ্য করিয়া
মোদের বুকের রক্ত দিয়া পাকিস্তান করলাম তৈয়ার
ব্রিটিশ গেল রাজ্য ছাড়ি শান্তির আশা সবাই করি
এখন কাক শৃগালের বাবুগিরি মোদের নাই রে অধিকার।।কৃষক মরে হা-হুতাশে চোর গুণ্ডারা মুচকি হাসে
রক্তমাংস নিল চুষে আসল চোরের নাই বিচার।।দরিদ্র মজুর যারা খোরাক বিনে অর্ধর্মরা
পরতে পায় না জামাজোড়া এই স্বাধীনের কী দরকার।।ন্যায় অন্যায় নাই বিচার গরম হয়েছে ঘুষের বাজার
স্বার্থ বিনা কথা কয় না যারা যারা হল লিডার।।করিম কয় শান্তি পাব সব ভাই যদি এক হইব
দুঃখ যাবে জয়ী হব হক্কের হাকিম পরওয়ার।।
জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার
- Sub Title: জ্বলুক আগুন আন্দোলনে সব এক হয়ে চলার দরকার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 10
বাউল গান এর নতুন প্রবন্ধ
মন বিবাগী বাগ মানে না রে
- Sub Title: যাতে অপমৃত্যু হবে তাই সদায় করে
তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ করো
- Sub Title: ওই-যে দেখি বসুন্ধরা কাঁপল থরোথরো
মদন শ্রীকান্ত বিনে আমার পরানে যায়
- Sub Title: গিয়াছিলাম জলের ঘাটে দেইখে আইলাম শ্যামরায়
খাকে গড়লো পিঞ্জিরে
- Sub Title: এ শুকপাখি আমার কিসে গঠেছে রে
সাঁই দরবেশ যারা, আপনারে ফানা করে
- Sub Title: আপনারে ফানা করে
সে কি আমার কবার কথা
- Sub Title: আপন বেগে আপনি মরি
মায়ার বশে কাঁদবি বসে আর কতোকাল
- Sub Title: ওরে মন তোর শিয়রেতে এলো মহাকাল
আমরা চিত্র অতি বিচিত্র
- Sub Title: অতি বিশুদ্ধ অতি পবিত্র
আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে
- Sub Title: নিদ্রাবিহীন গগনতলে
হায় রে বন্ধু
- Sub Title: উচিত বিচার নাহি তোমার মনে
সে-ধন কি চাইলে মেলে
- Sub Title: হরি-ভক্তের অধীনে কালে কালে
ঢেউ দিয়ো না, ঢেউ দিয়ো না
- Sub Title: গো সই ঢেউ দিয়ো না জলে
বাংলা
English 
Comments