“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কোথা গো প্ৰাণসহ শোনা সখী রসরাজের কথা
কোথা গো প্ৰাণসহ শোনা সখী রসরাজের কথা
  • Sub Title: বেলা অবসানকালে আইলাম গো কালিন্দ্রির জলে

কোথা গো প্ৰাণসহ শোন সখী রসরাজের কথা
বেলা অবসানকালে আইলাম গো কালিন্দ্রির জলে
নাগরও দাঁড়াইয়াছে তথা।।

কদম্বডালেতে বসি বাজায় শ্যামে মোহন বাঁশি
ভ্ৰমরা ভ্ৰমরী গুণ গায়৷
নবরঙের নবফুল মালতী কুসুম চাম্পা ফুল
ঝরিয়া পড়িল রাঙা পায়৷
নাগর বড় দুরাচার লাজ ভয় নাহি তার
অসময়ে বাঁশিতে দেয় গো টান৷
আমরা গোপের নারী মনে অনুমান করি
কোন্ কালায় হরিয়া নেয় গো প্ৰাণ।।
কালিন্দীর জল কালা আর কালা মন্দের ভালা
দুয়ো কালায় এক সঙ্গে ভাষে গান৷
ভাইবে রাধারমণ বলে আইলায় গো কালিন্দ্রির জলে
যাচিয়া যৌবন কর দান।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মনাগুনে দগ্ধ হইয়া
মনাগুনে দগ্ধ হইয়া

মনাগুনে দগ্ধ হইয়া

  • Sub Title: ব্ৰজেশ্বরী রাধা ধুয়া
বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে

ক্ষ্যাপা

  • Sub Title: বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
ঈদ আসলে কি দুঃখ দিতে
ঈদ আসলে কি দুঃখ দিতে

ঈদ আসলে কি দুঃখ দিতে

  • Sub Title: আপন পর বেছে নিলে আসলে না সবার বাড়িতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন