“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বন্ধু রে-
বন্ধু রে-
  • Sub Title: তোর দয়াল নামটি জগতে ঘোষণা

বন্ধু রে-
তোর দয়াল নামটি জগতে ঘোষণা
সর্বজীবে পাইল দয়া
মুই দাসী পাইলাম না রে।।

লতায় পাতায় দেখি
কত দয়ারই নমুনা
কত পাপী উদ্ধারিলে
মোর ভাগ্যে হইল না রে।।

ডাকলে যেই জন দয়া করে
দয়াল তারে কই না
ডাকলে যে দয়া করে
দয়াল হয় সে জনা রে।।

ত্রিজগতে মিলে না রে
ওই নামের তুলনা
দয়ারই ভাণ্ডার তুমি
আছে আমার জানা রে।।

আমার বলতে নাই কিছু
তোমার ষোল্লোআনা
দুর্বিন শাহ কয় পাইতে আশা
চরণও দু-খানা রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আন্‌মনা আন্‌মনা
আন্‌মনা আন্‌মনা

আন্‌মনা আন্‌মনা

  • Sub Title: তোমার কাছে আমার বাণীর মাল্যখানি আনব না
তুমি নন্দনপথ-ভোলা
তুমি নন্দনপথ-ভোলা

তুমি নন্দনপথ-ভোলা

  • Sub Title: মন্দাকিনী-ধারা উতরোলা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন