আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে।
এত ভালো হয় কি মানুষ,নিজের ক্ষতি করে।
আমি তো ভুলে থাকি আমারও রঙ্গে।
তবু তুমি কেনো থাকো,
এই মানুষের সঙ্গে।
অনাদরে থেকেও তুমি
রাখো আমায় যতন করে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমি তো পারি শুধু যন্ত্রণা দিতে,
তবু তুমি আশা করো ভালো কিছু পেতে,
অবহেলা পেয়েও তুমি,
কেনো চাও যে আপন করে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।
আমার মন্দ স্বভাব
- Sub Title: কেনো চাইলে আমারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 148
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি চাইয়া দেখতে যে পাই
- Sub Title: গৌর আমার শঙ্খ গো সারি
তব দরগাতে, ভেজি মোনাজাতে
- Sub Title: হাজার দুরুদও সালাম
বৃন্দে গো আয় গো বৃন্দে শ্যামকে দেখাও আনিয়া
- Sub Title: মনপ্রাণ সদায় ঝুরে তাহার লাগিয়া
কোথা হে করুণাময় তুমি দীন দয়াময়
- Sub Title: দীন নাম অধম তারণ
আমরা দুইজন সুখী মোদের
- Sub Title: এক ছেলে এক মাইয়া
মজেছি তোমারি প্রেমে স্বর্গ সুখ চাহিনা - লিরিক্স - Amiry official
- Sub Title: কি করিব স্বর্গ সুখে তোর ভাবেতে দিওয়ানা
ওরম তাকিও না
- Sub Title: আমার চোখের ভাষা যায় হারিয়ে
হাউসের মদন কড়ির উদ্দেশ্যে
- Sub Title: হাউসের মদন কড়ির উদ্দেশ্যে চলে যাব ধইরনা সখি
ও ভাই রাখোনি খবর
- Sub Title: কুনো ব্যাঙের পেটের ভিতর
আগে জানো আহাদের খবর
- Sub Title: আলিফ লাম মীম আহাদ নুরী
সত্তা সুবর্তনপুরে ছিল সত্তারাজ
- Sub Title: আপে একেশ্বর কিন্তু বিপুল সমাজ
ও কোন বনে গো কোন বনে
- Sub Title: কোন বনে বাজে বাঁশি ত্বরা করে জেনে আয়
বাংলা
English