আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইনে
হবে যদি পেসেঞ্জার
তাড়াতাড়ি টিকেট কাটো
শ্রীগুরু টিকেট মাস্টার।।আন্ডারগ্রাউন্ড দেহপুরে
ঢাকার শহর তার ভিতরে
মেইন চেম্বারে বসত করে
দেশ রাজ্যের গভর্নর।
অষ্ট জিলা, বারো থানা
আঠারোটি হয় পরগণা
করে তাতে দেখাশুনা
জ্ঞান বাবু প্রাইম মিনিস্টার।।যাইতে চাইলে সেই শহরে
আগে যাও মুর্শিদের ধারে
নামের টিকেট দিবেন তোরে
ভক্তি মাশুল মূল্য যার।
দমের ট্রেইনে উঠো গিয়া
ছয়টা জংশন পার করিয়া
স্টেশনে পাবে যাইয়া
গার্ড মহাশয় টিকেট চেকার।।টিকেট ছাড়া পাইলে কারে
মবিল কোর্টে ধরবে তারে
ডবল মাশুল আদায় করে
যার ভাগ্যে যে প্রকার।
নামের টিকেট দিবে যারা
এক সেকেন্ড রবে না খাড়া
মেইন গেইটে পাস পাবে তারা
টাউনে হবে ট্রান্সফার।।সেই শহরে পাঁচ আইনের ভয়
পুলিশ ডিউটি সর্বদা রয়
ষোলোজনা ট্রাফিক হয়
চারজনা সাব ইন্সপেক্টর।
অসময় রোডে পাইলে
ধরে নিয়ে দিবে জেলে
দশ ধারায় আসামি বলে
করতে হবে সারেন্ডার।।যার অ্যাডভোকেট গুরুমশাই
তারে করবেন আইডেন্টিফাই
কাস্টোডিতে পাবে রেহাই
লাগবে না রে জামিনদার।
যার আছে টাকার ব্যবস্থা
টাউনে যাওয়া সোজা রাস্তা
দুর্বিন শাহর আসলে খাস্তা
কেপিটেল হইয়াছে লুজার।।
আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইনে
- Sub Title: হবে যদি পেসেঞ্জার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 24
বাউল গান এর নতুন প্রবন্ধ
মুখের কথায় নাই জানালে
- Sub Title: প্রেমের কণ্টক-বিদ্ধ কবি সাকির দ্বারে গিয়ে ফিরে আসে মুক্তপক্ষ মুক্ত আকাশের পাখিকে ডাকে নীড়ের মায়া গুল-বাগের ছায়া-কুঞ্জে প্রেমের যে শান্ত নীড় রচেছে কবি-মানসী তার মায়া মুক্তপক্ষের পাখা কণ্টক-বিদ্ধ করেছে-বহুরূপের পিয়াসি-চিত্ত এক-রূপে আত্মস্থ হয়ে আজ শান্তি পেতে চায় সাকি গুল-বাগিচার বুলবুলের হৃদয়ের প্রসাদ হৃদয়ে অনুভব করে ভীরু কবিকে উদ্দেশ করে সে গেয়ে
তৃষ্ণার শান্তি সুন্দরকান্তি, তুমি এলে
- Sub Title: তুমি এলে নিখিলের সন্তাপভঞ্জন
রঙ্গে রাঙ্গে আর কতদিন চালাইবায় তরণী বানাইয়া
- Sub Title: নাইয়া নৌকা লাগাও বন্ধের ঘাটে ধু
সখী বল বল গো উপায়
- Sub Title: এ বাজে কুলনাশীর বাঁশি গৃহে থাকা হইল দায়
আমি ডাকি বন্ধু বন্ধু
- Sub Title: হায়রে মনো- তোমার মনে নাই ধু
মদন শ্রীকান্ত বিনে আমার পরানে যায়
- Sub Title: গিয়াছিলাম জলের ঘাটে দেইখে আইলাম শ্যামরায়
জগতের মূল কোথা হতে হয়
- Sub Title: আমি একদিন চিনিলাম না তায়
মন চোরা রে কোথা পাই
- Sub Title: কোথা যাই মন আজ কীসে বুঝাই
কতো জনম যাবে তোমার বিরহে
- Sub Title: শত স্মৃতি জ্বালা পরান দহে
রাম-ছাগী গায় চতুরঙ্গ বেড়ার ধারে
- Sub Title: গাইয়ে ষাঁড়-সাথে বাছুর হাম্বা রবে
কিনা দোষে তেজিলায় আমারে রে বন্ধু
- Sub Title: কিনা দোষে তেজিলায় আমারে ধু
গৌর তুমি ঘোর কলির জীব তরাইতে
- Sub Title: নামামৃতে ভাসাইলা অবনী
বাংলা
English 
Comments