“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তুমি বন্ধু ভবসিন্ধু নামটি দয়াময়
তুমি বন্ধু ভবসিন্ধু নামটি দয়াময়
  • Sub Title: দয়া করো দাসীর প্রতি হইয়া সদয় রে

তুমি বন্ধু ভবসিন্ধু নামটি দয়াময়
দয়া করো দাসীর প্রতি হইয়া সদয় রে।।

ছামিউন বাসিরুন তুমি
সব দেখো আর শোনো
তবে কেন দুঃখিনীরে
সিলে রে ভিন্ন
কপালপোড়া দুঃখ আমায়
কেন গেলে দিয়া
দাসীর প্রতি হলে নিদয়
কোন বা দোষী পাইয়া রে।।

একদিন তুমি ছিলে কইয়া
আমায় রেখো মনে
আমি তোমায় করবো স্মরণ
কিবা নিশিদিনে
সেই কথাটা প্রাণের বন্ধু
নাই তোমার স্মরণ
আমি দাসী চিরদুঃখীর
সার হইল কান্দন রে।।

যত দুঃখ আছে বন্ধু
ভাণ্ডারে তোমার
সব দুঃখ আমায় দাও
বলি বারেবার
তবু প্রাণের বন্ধু
সদায় সুখে থাকো তুমি
দুর্বিন শাহ কয় তোমার সুখে
সদায় সুখী আমি রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 গুরু বিনে কি ধন আছে
গুরু বিনে কি ধন আছে

গুরু বিনে কি ধন আছে

  • Sub Title: কি ধন খুঁজিস ক্ষেপা কার কাছে
এক ফুলে চার রঙ ধরেছে
এক ফুলে চার রঙ ধরেছে

এক ফুলে চার রঙ ধরেছে

  • Sub Title: সে ফুলে ভাব নগরে কি শোভা করেছে
গৌরনিতাই আইস এই আসরে
গৌরনিতাই আইস এই আসরে

গৌরনিতাই আইস এই আসরে

  • Sub Title: শ্ৰীবাসাদি ভক্তবৃন্দ গদাধর সঙ্গে কৈরে
ওগো দয়াময়ী চোর, এত দয়া মনে তোর
ওগো দয়াময়ী চোর, এত দয়া মনে তোর

ওগো দয়াময়ী চোর, এত দয়া মনে তোর

  • Sub Title: বড়ো দয়া ক’রে কণ্ঠে আমার জড়াও মায়ার ডোর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন