“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: ছেমা বিনে কোনদিনে হয়না মারফত সাধন

বন্ধুগণ আশেকদের ছেমা পরম ধন,
ছেমা বিনে কোনদিনে হয়না মারফত সাধন।

ধনীর আধা দিন আগে ছেমাকারী বেহেস্তে যায়,
এই খোশ খবর নবীর কাছে বলে জিব্রাইল ফেররেস্তায়।
নবী বলে শেয়র পড়িতে কে পার বল এখন।।

বন্ধু একজন উঠি বলে যদি আপনার হুকুম পাই,
শেয়রে কচি পড়তে আমার কোন রকম বাধা নাই।
নবী করিম হুকুম দিল দলিলে আছে বর্ণন।।

সেই শেয়েরে আছাহাব আর রছুলুল্লার অজধ হয়,
আওয়ারে ফুল মোয়ারেফে লিখা আছে সেই বিষয়,
ছেমা যারা নাযায়েজ কয় তারা আশেকির দুষমণ।।

বিবি আয়শায় পালক মেয়ে বিয়া দিল আনসারে,
আনসারে গান ভালবাসে নবীজি কালাম করে,
পাঠায় গায়িকাগণ ত্বরা করে আনসার সন্তুষ্ট কারণ।।

আলী একদিন মছল্লিকে তৌহিদের ভেদ বুঝায়,
হজরত হারেছা অজধ করতে লাগল সেই জাগায়।
ঘুরি ঘুরি নাচনা করে যেমন পতংগের মতন।।

নবী করিম গিয়া নমাজ খতম যখন করিল,
এতক্ষণ কোথায় ছিলা হারেছাকে পুছিল,
নমাজে শরিক হতে পারিলে না কি কারণ।।

হারেছায় কয় আল্লার আর্শে নূরের সঙ্গে মিশে রই,
নামাজ কজা হয়ে যায় েই জ্ঞান আমার ছিল কই,
এই ছেমাকে নিন্দা করে বে আমলি আলেমগণ।।

রমেশ বলে প্রমাণ বহু আরবের মেয়েরায়,
দরবারে গান করে শুনে নবী মুস্তাফায়।
পীর মুরিদ এক থাকিও আর কিছু নাই প্রয়োজন।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

রাতুল চরণ দেখব আমি কবে

  • Sub Title: রাতুল চরণ দেখব আমি কবে
মাইজভাণ্ডারী গান

গাউছ ধনের চরণ ধুলা যে করেছে শিরধার

  • Sub Title: কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার
কবিয়াল রমেশ শীল

আউয়াল আখের তোমার কদমতলে

  • Sub Title: তোমার শত শত সু-সন্তানে আমি এক অধম জনে
দুর্বিন শাহ

শ্যাম যদি হইত পোষা পাখি, প্রাণসখি

  • Sub Title: শ্যাম যদি হইত পোষা পাখি
রাধারমণ দত্ত

শ্যামকালিয়া আইনে দেখা

  • Sub Title: শুধু মুখের কথায় প্ৰেম করিলাম নয়নে না হল দেখা
কবিয়াল রমেশ শীল

বন্ধু কোথায় রইলে ও আমারে

  • Sub Title: শ্রী রমেশ শীল মাইজভাণ্ডারী
দুর্বিন শাহ

তুই বন্ধের পিরিতে রে কলঙ্ক জগতে রে

  • Sub Title: মিছা দোষী হইলাম রে সাধের প্রেম বাড়াইয়া
মাইজভাণ্ডারী গান

সুন্দর ঈমান ধন অমূল্য রতন

  • Sub Title: সাবধানে সবে তারে করিও যতন
হাসন রাজা

ও পিয়ারো রে বালা, বাজে বাছরিয়া রে

  • Sub Title: ম্যায় তো উদাস হোয়া আর হোয়া নাগরিয়া রে
খুলি নেও গলার হার গো ললিতে
খুলি নেও গলার হার গো ললিতে

খুলি নেও গলার হার গো ললিতে

  • Sub Title: ললিতায় নেও গলার মালা বিশাখায় নেও হাতের বালা
রাধারমণ দত্ত

এস দুনু ভাইরে গৌর ও নিতাই

  • Sub Title: সত্যতে ছিলেন হরি ত্ৰেতাতে রাম ধনুকধারী রে ভাই
রাধারমণ দত্ত

গলার হার খুলিয়া নেও গো ও ললিতে

  • Sub Title: এগো হার পরিয়া কি ফল আছে বন্ধু নাই মোর কুঞ্জেতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন