“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

জগজননী ভবান্দারা আসিয়াছে
জগজননী ভবান্দারা আসিয়াছে
  • Sub Title: তপ্ত কাঞ্চন রূপের কিরণ ভুবন আলো করিয়াছে চি

জগজ্জননী ভবাদারা আসিয়াছে।। ধু।।
তপ্ত কাঞ্চন রূপের কিরণ ভুবন আলো করিয়াছে।। চি।।
শুকনামা সুকেশিনী ত্ৰিভঙ্গ বাঁকা ত্রিনয়নী

ওষ্ঠাধর বিম্ব জিনি দশভুজে বেড়িয়াছে
ইন্দ্ৰধনু জিনি ভুরু যেন রামে রম্ভা-উরু
শ্ৰীচরণ পল্লব কল্পতরু একশ্চন্দ্ৰে শোভিয়াছে
কী শোভাবাসা চন্দ্রিমা জগতে নাই তমসা
হরিহরের মনোরমা সিংহোপরি দাঁড়াইয়াছে
সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক আর গণপতি
রাধারমণের এই মিনতি অন্তে যেন রেখা কাছে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কত কথা ছিল তোমায় বলিতে
কত কথা ছিল তোমায় বলিতে

কত কথা ছিল তোমায় বলিতে

  • Sub Title: ভুলে যাই হয় না বলা পথ চলিতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন