সিলেটে কৃতী সন্তান
বোরহানউদ্দিন এক মুসলমান
যার উসিল্লায় সিলেট জেলায়
উঠিল দ্বীনের নিশান।।গাজী বোরহানউদ্দিনের ঘরে
জন্ম নিলো এক পুত্র
গরু জবাই করেছিলেন
আকিকারই সূত্র
বেদ্বীন রাজা গৌড়গোবিন্দ
গোপনে পাইল সন্ধান।।বোরহানকে আনাইলেন রাজা
রাজসৈন্য পাঠাইয়া
দুষ্ট বলে হস্ত একটা
দিয়াছিল কাটিয়া
রাজদরবারে হত্যা করে
নবজাত পুত্রসন্তান।।ঘরবাড়ি ভাঙিয়া দিলো
দেশ হইতে তাড়াইয়া
ঢাকার নবাবের দরবারে
গেল বোরহান চলিয়া
মক্কাতে গেলেন চলিয়া
হজ করিতে সমাধান।।কাবাতে দেখা হলো
শাহজালাল বাবার সাথে
সর্ব দুঃখ জানাইলা
জালাল বাবার খেদমতে
তিনশত ষাট আউলিয়া লইয়া
সিলেটে করলেন প্রস্থান।।গৌড়গোবিন্দ ধ্বংস হইল
জালালি কেরামতে
সিলেটে রহিলা বাবা
পিরের হুকুমেতে
দুর্বিন শাহ কয় ‘কুইঘাটে’
দরগাহ হয় গাজী বোরহান।।
সিলেটে কৃতী সন্তান
- Sub Title: বোরহানউদ্দিন এক মুসলমান
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 172
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভাইরে উলটা বাতাস এসেছে
- Sub Title: আপন পীরের বরজক ধরি সব সময়ে থাকিও
সাজিল সাজিল সাজিল রে
- Sub Title: সাজিল সাজিল সাজিল রে
কৃষ্ণ কই গো ও বিশাখা
- Sub Title: হায় কৃষ্ণ হায় কৃষ্ণ বলে প্ৰাণ যায় গো প্ৰাণের সখা
দরখাস্ত করিতে এলাম মওলার চরণে
- Sub Title: এই জমানার বাদশা তুমি শুনেছি কানে
জলধারা দেও গো সখী মাথে
- Sub Title: কর্মদোষে পাইলাম না গো শ্ৰী জগন্নাথে
শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা
- Sub Title: এই দুনিয়া মায়াজালে বান্ধা
কোন রসিকে মোহন বাঁশি বাজাল
- Sub Title: কোন রসিকে মোহন বাঁশি বাজাল
তুমি বিপদ ভঞ্জন হৃদয়
- Sub Title: তব পদ তরীতে উঠাওতে ত্বরিতে তরিতে বাসনা আমারি
মুর্শিদ ও, জীবনও ভরিয়া
- Sub Title: তোমার লাগিয়া
মন যদি যাবে বৃন্দাবন ছাড়বে কমতির সঙ্গ
- Sub Title: সুসঙ্গে করবে গমন ধু
শরিয়ত আর মারফতে দ্বন্দ্ব কয়
- Sub Title: বুঝতে নারে পাড়ার লোকে দ্বন্দ্বমূলে কি বিষয়
বাংলা
English