শরিয়ত আর মারফতে দ্বন্দ্ব কয়,
বুঝতে নারে পাড়ার লোকে দ্বন্দ্বমূলে কি বিষয়।শরিয়ত কয় চামড়া আমি,
মগজ নিয়ে থাক তুমি,
আমার গুণে রক্ত কায়েমি নয়, মানুষ কি বেঁচে রয়।মারফত কয় চামড়া গেলে,
মানুষ বাঁচে অনেক স্থলে,
ভেবে দেখ মগজ গেলে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়।শরিয়ত কয় তাড়াতাড়ি,
রোজা নমাজ দিলি ছাড়ি,
হজরতের শরা ছাড়ি, ফকিরি কোন আইনে কয়।শরিয়ত কয় হুজুরি দিলে,
বিনে নমাজ হয় কে বলে,
মন নাচে নফছের তালে, ভাত না খাই কি রোজা হয়।মারফত কর শুনলেন ভাল,
চামড়ার ইমারত তোল,
হাড্ডি মাংস কোথায় গেল, আছেনি তার পরিচয়।শরিয়ত কয় কথা মিষ্টি,
লা’শরা ফকিরের গোষ্ঠি,
মারফত কয় মানুষ সৃষ্টি লা’শরা বিনে তো নয়।মাতাপিতা লেংটা হল,
ছেলে মেয়ে জন্ম দিল,
দশ মাস দশ দিন যখন গেল, লা’শরা হৈ জন্ম লয়।পাড়ার লোক মীমাংসা করে,
তুষ উপরে চাউল ভিতরে,
এক যোগে বুনিলে পরে তবে ফসল ভাল হয়।
শরিয়ত আর মারফতে দ্বন্দ্ব কয়
- Sub Title: বুঝতে নারে পাড়ার লোকে দ্বন্দ্বমূলে কি বিষয়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 96
বাউল গান এর নতুন প্রবন্ধ
শ্যামরূপে নিয়ন হইরে নিল গো
- Sub Title: ভুলিতে পারি না আমার কি জ্বালা হইল গো
বন্ধুরে পরাণের বন্ধু যাই তোমারে থইয়া
- Sub Title: সরম-ভরম মানকুলমান সব তোমারে দিয়া
সজনী পিরিত কি ধন চিনিলায় না
- Sub Title: রূপ দেখিয়া নয়ন পাগল গুণের পাগল ময়না
আমার মনের আগুন
- Sub Title: তোমারে না পাইয়া
ও প্রাণবৃন্দে প্ৰাণ যায় বন্ধুয়া বিনে
- Sub Title: আমি বন্ধু হারা; জিতে মরা তনু ক্ষীণ দিনে দিনে
রাধা বইলে আর ডাকিও না
- Sub Title: ওরে কে তোরে শিখাইল বাঁশি
কারে বন্ধে করিব পার মোল্লার ঝি, বন্ধে করিব পার
- Sub Title: তুর বাপে করে নমাজ রোজা আমি গোনাগার
খাজা তোমার প্রেমবাজারে
- Sub Title: আমি কাঙাল যেতে চাই
মন ছেড়ে দে খুটি নাটি
- Sub Title: ভাব মাওলা ধনের কদম দুটি
নাইওরি নাইওর হল শেষ
- Sub Title: এইবার চল নিজের দেশ
ব্রজের কথা স্মরণ হইল
- Sub Title: উদ্ধব সখা ব্রজে চলো
ও টুনির মা তোমার টুনি কথা শোনে না
- Sub Title: যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না
বাংলা
English