“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ঠেকছি ভবে গরিব হইয়া
ঠেকছি ভবে গরিব হইয়া
  • Sub Title: আমার ভাঙা বাড়ি

ঠেকছি ভবে গরিব হইয়া
আমার ভাঙা বাড়ি
লোভ লালসায় হইলাম গাধা
টানতে আছি ভবের গাড়ি।।

ঘর বান্ধিলাম বিয়া করলাম
পরার ধনে হাত বাড়াইলাম
করলাম কাড়াকাড়ি
কয়দিন পরে দাঁত লড়িল
পেকে গেল চুল আর দাড়ি।।

আপ্ত-জ্ঞাতি যারা ছিল
দেখতে দেখতে সবই গেল
আমায় একা ছাড়ি
আমিও একদিন চলে যাব
ঘরের স্ত্রী হবে লাড়ি।।

এসেছিলাম-লাভ করিতে
পুঞ্জি গেল পরার হাতে
করে তাড়াতাড়ি
দুর্বিন শাহ কয় কী ধন লইয়া
পরপারে দিব পাড়ি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওরে মন আর কি যাবি
ওরে মন আর কি যাবি

ওরে মন আর কি যাবি

  • Sub Title: আবহায়াত নদীর পারে
সখা, সাধিতে সাধাতে কত সুখ
সখা, সাধিতে সাধাতে কত সুখ

সখা, সাধিতে সাধাতে কত সুখ

  • Sub Title: তাহা বুঝিলে না তুমি- মনে রয়ে গেল দুখ
সিলেটে কৃতী সন্তান
সিলেটে কৃতী সন্তান

সিলেটে কৃতী সন্তান

  • Sub Title: বোরহানউদ্দিন এক মুসলমান
ধন্য ধন্য রে বাঁশি
ধন্য ধন্য রে বাঁশি

ধন্য ধন্য রে বাঁশি

  • Sub Title: কৃষ্ণ অধরামৃত পান কর অনিবার চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন