“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে
এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে
  • Sub Title: প্রাণী যায় প্রাণী যায় রে

এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে
প্রাণী যায় প্রাণী যায় রে।।

এবারের দুর্দশার কথা কহন না যায়
পেটের ক্ষুধায় কত লোকে লতা পাতা খায় রে।।

পাকিস্তানের গরিব দুঃখীর উপরে খোদায়
না জানি কী অপরাধে এই বিপদ ঘটায় রে।।

ভাইয়ের প্রতি ভাইয়ে নাহি নয়ন ফিরায়
ভব-সাগরে যার তার বৈঠা যার তার ভাবে বায় রে।।

শিশু সময় থাকে সন্তান মা-বাপের হাওলায়
যে সময় যা দরকার পড়ে মায়ের কাছে চায় রে।।

পেটের ক্ষুধায় সন্তান যখন কেঁদে বুক ভাসায়
এই দুঃখে মা-বাপের গলে ফাঁসি দিতে চায় রে।।

সকলেরই মেয়ে-ছেলে আছে দুনিয়ায়
আগুনে ঝাঁপ দিতে চায় তোক সন্তানের মায়ায় রে।।

কত কুলবধূ কুল ছাড়িয়া পেটের ক্ষুধায়
জীবন বাঁচাবারই তরে লঙ্গরখানায় যায় রে।।

সাত বৎসরের লীগ শাসনে এই দুর্দিন ঘটায়
বিশ্বাসঘাতক যুক্তফ্রন্টে দ্বিগুণ জালায় রে।।

কোয়ালিশন মন্ত্রিসভাতে আওয়ামী লীগ যাওয়ায়
চিরদুঃখী গরিব-কাঙালে জীবনভিক্ষা পায় রে।।

এই দুর্নীতি দমন হবে কে ভেবেছে তায়
আঁধারে উঠিলে চন্দ্র চক্ষে দেখা যায় রে।।

স্থানে স্থানে লঙ্গরখানা গরিব দুঃখীর দায়
সপ্তাহে সপ্তাহে তারা রিলিফের চাউল পায় রে।।

গরিব কৃষকের শান্তি কৃষিঋণ পাওয়ায়
বন্যানিরোধ হবে বলে আশা করা যায় রে।।

নয় বৎসরে গোরের পারে যাহারা পৌঁছায়
ইসলাম নষ্ট হবে বলে আজও ভয় দেখায় রে।।

এই উপকার ভুলব না আমরা শত্রুদের ছল্লায়
আপন হস্তে দিব না ছুরি আপনার গলায় রে।।

ওয়াস কুরুনি ওয়ালা তাকফুরুন কুরানে ফরমায়
নিমকের হারামি কর না বলেছেন খোদায় রে।।

এতটুকু অগ্রসর মোরা যাদের উসিলায়
আওয়ামী লীগ জিন্দাবাদ বল মিলিয়া সবায় রে।।

বাউল আবদুল করিম বলে দেশ নিল বন্যায়
আরেক বন্যা মিলিটারি আসছিল মোদের দায় রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নামাজ আদায় কই হইলো আমার
নামাজ আদায় কই হইলো আমার

নামাজ আদায় কই হইলো আমার

  • Sub Title: নিজের মনকে করলাম সোজা বিবির মনে গোল রইলো
শ্যামকে দেখিবি যদি আয় গো
শ্যামকে দেখিবি যদি আয় গো

শ্যামকে দেখিবি যদি আয় গো

  • Sub Title: শ্যামের বাঁশির ধ্বনি শুনা যায় ধু
বদনা-গাডুতে গলাগলি করে
বদনা-গাডুতে গলাগলি করে

বদনা-গাডুতে গলাগলি করে

  • Sub Title: মুসলমানের হাতে নাই ছুরি হিন্দুর হাতে বাঁশ নাই
পাখি কখন জানি উড়ে যায়
পাখি কখন জানি উড়ে যায়

পাখি কখন জানি উড়ে যায়

  • Sub Title: একটা বদ হাওয়া লেগে খাঁচায়
কে যাবে শ্যাম দরশনে আয় গো সজনী
কে যাবে শ্যাম দরশনে আয় গো সজনী

কে যাবে শ্যাম দরশনে আয় গো সজনী

  • Sub Title: পুলিন বনে বংশীর ধ্বনি সজনী গো মনে অনুমানি চি
আর বন্ধু নি আমার
আর বন্ধু নি আমার

আর বন্ধু নি আমার

  • Sub Title: রে নিদায়-পাষাণ বন্ধরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন