প্রেমশেল বিন্ধিল কলিজায়
মরি সে ব্যথায়।
যে শেল বুকে মারিল
বুক ছেদে পিঠ পার করিল
যাবে প্রাণী দারুণও চিন্তায়।।যে দুঃখ দিয়াছে প্রাণে
কান্দে প্রাণী রাত্র দিনে
বন্ধু বিনে দেখি উপায়।
কী করিব কোথায় যাব
কই গেলে বন্ধুরে পাব
পাইলে দুঃখ বলব নিরালায়।।যার কাছে দিয়াছি প্রাণ
যায় যাবে কুলমান
কী করিবে দারুণ বাপমায়।
শাশুড়ি আর কালননদি
কী করিবে হইয়া বাদী
ভয় করি না সেই কলঙ্কের দায়।।বন্ধু যদি আমার হয়
রাখি না মরণের ভয়
নাম স্মরণে শমন দূরে যায়।
আমি বাঁধব যার চরণে
সে ছাড়া বাঁধা কোন জনে
কয় দুর্বিন শাহ আছি সে আশায়।
প্রেমশেল বিন্ধিল কলিজায়
- Sub Title: মরি সে ব্যথায়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 23
বাউল গান এর নতুন প্রবন্ধ
রক্ষা করো হে
- Sub Title: আমার কর্ম হইতে আমায় বক্ষা করো হে
ঐ বাজে কুলনাশার বাঁশি
- Sub Title: বাঁশি শুনিয়া শ্রবণে মন কইলা উদাসী গো চি
ওরে প্রজাপতি, মায়া দিয়ে কে যে পরশ করল তোরে
- Sub Title: অস্তরবির তুলিখানি চুরি ক’রে
নবযৌবন আষাঢ় মাসে
- Sub Title: প্রেমনদী নিয়রে ভাসে
প্রাণনাথ কই রইল গো
- Sub Title: রজনী হইল প্রভাত
তোমার বাঁশির সুরে উদাসীন বানাইলায় মোরে রে
- Sub Title: এগো বাঁশির সুরে করিয়াছে পাগল রে-
বাঁশির গানে জীবন সংশয়
- Sub Title: আমার উড়ে গেছে মনপাখী ধু
এসে পার করো হে দয়াল চাঁদ আমারে - ক্ষম অপরাধ
- Sub Title: ক্ষম হে অপরাধ আমার এ ভব-কারাগারে
যে দেশে বন্ধুয়ার বাড়ি
- Sub Title: মধ্যে মায়ানদী
পোড়া মনে শুধু পোড়া মুখখানি জাগে রে
- Sub Title: এত আছে লোক তবু পোড়া চোখে
মা ই হে কলংকিনি রাধা
- Sub Title: কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
প্রেমবাগানে সই
- Sub Title: ফুল ফুটিল
বাংলা
English 
Comments