প্রথমে আল্লার নাম স্মরণও করিয়া
রসুলেরই উপরেতে দুরুদও ভেজিয়া।।পরে বলে যাই শশানেন ভাই হিন্দু-মুসলমান
দেশদরদি মহান নেতা শেখ মুজিবুর রহমান।।তিনার দক্ষিণ হস্ত কর্মরত বঙ্গবীর সেনানী
সিলেট জেলায় উঠাইলেন ছয় দফার ধ্বনি।।তারা কয়েকজন নমিনেশন পাইয়াছেন এবার
দেশের দশের খেদমতে হইয়াছেন তৈয়ার।।সবাই আওয়ামী লীগ আছেন ঠিক দেশ কর্ম সাধনে
গণ্যমান্য স্বনামধন্য জানেন সর্বজনে।।পরে দেই পরিচয় মনে হয় সবার চিনা জানা
মোআবদুস সামাদ সাং জগন্নাথপুর থানা!এবার হলেন প্রার্থী সুনাম খ্যাতি এ দেশে যাহার
আওয়ামী লীগ সভাপতি সিলেট জিলার।।আর মহকুমায় সুনামগঞ্জে দাড়াইলে প্রার্থী
দেওয়ান উবায়দুর রাজা সুনাম আছে খ্যাতি।।আর গুণে জ্ঞানে ধনে মানে সেরা হইতে সেরা
উপযুক্ত দেশ দরদি সর্বস্তরে পুরা।।জনাব আবদুল হক উচ্চশিক্ষা অ্যাডভোকেট ঢাকার
ছাতক থানায় বাড়ি তিনি গুণে-জ্ঞানে সবাকার।।গুণে-জ্ঞানে দেশপ্রেমে মনে অতি বল
ন্যায়পরায়ণ দেশ দরদি কর্মঠ প্রবল।।যার প্রশংসা দুর্বিন শাহ কী বলিব মুখে
দেশের জন্য নির্যাতন সইলেন বুকে।।তবু আছেন শক্ত দেশ ভক্ত কর্ম সেনা
জীবনের ইতিহাস ভুলিতে পারব না।।এসব গণ বঙ্গনন্দন উচ্চ পরিষদে
দাঁড়াইয়াছেন দেশের জন্য দশেরই দরদে।।প্রাদেশিক পরিষদে দেশ দরদি দাঁড়াইলেন যাহারা
নাম ঘোষণা কবির ছন্দে করব পুরা পুরা।।শুনেন বন্ধুগণ প্রথম জন সামসু মিয়া চৌধুরী
বিএ কোয়ালিফিকেশন সাকিন ছাতক বাগবাড়ি।।সেন্টার ছাতক থানায় পক্ষে তিনার পান নমিনেশন
সরল প্রাণ ন্যায়পরায়ণ তিনিও একজন।।থানা ধর্মপাশায় যিনি দাঁড়ায় আবদুল হেকিম চৌধুরী
ন্যায়পরায়ণ কর্মবীর সুনাম জারি।।থানা জগন্নাথপুর উঠেছে সুর আবদুল রইছ নাম
অ্যাডভোকেট আছেন তিনি আইন ব্যবসা কাম।।থানা তাহিরপুরে এইবারে আবদুল জহুর বিএ
গণ্যমান্য সুনাম ধন্য দেশ দরদি হয়ে।।বাবু অক্ষয়কুমার দিরাইবাজার শাল্লা থানার প্রার্থী
ওরা সবাই কর্মবীর সুনাম আছে খ্যাতি।।ওরা সবাই বীর বুদ্ধি স্থির ন্যায়পরায়ণ ব্যক্তি
আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধু সাথী।।জানাই ধন্যবাদ সাম্যবাদ নীতি সরকার
প্রশংসা কী বলিব এই পর্যন্ত আমার।।যত ভুল ভ্রান্তি দিলাম ইতি রাখি এ পর্যন্ত
কবিত্বের ছন্দে আমি দিলাম মানপত্র।।
প্রথমে আল্লার নাম স্মরণও করিয়া
- Sub Title: রসুলেরই উপরেতে দুরুদও ভেজিয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 17
বাউল গান এর নতুন প্রবন্ধ
কোথায় হে দয়াল কান্ডারী
- Sub Title: ভবতরঙ্গে এসে কিনারায় লাগাও তরী
গুল্-বাগিচার বুলবুলি আমি
- Sub Title: রঙিন প্রেমের গাই গজল!
নবী একি আইন করলেন জারী
- Sub Title: পাছে মারা যায় আইন তাই ভেবে মরি
জলে স্থলে ফুল-বাগিচা ভাই
- Sub Title: এমনি আর দেখি নাই
শুন মনোচোরের বাঁশি করিরে মানা
- Sub Title: মোহন মধুর স্বরে রে বাঁশি আর বেইজনা ধু
উদাস বাঁশি বাজল কোন বনে গো প্ৰাণ ললিতে
- Sub Title: বাঁশির স্বরে কান্দে প্ৰাণ ধরাইতে না পারি মোর চিত্তে
এসব দেখি কানার হাট বাজার - হাট বাজার
- Sub Title: বেদ বিধির পর শাস্ত্র কানা
রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে
- Sub Title: দেয় সে দেখা নিশীথরাতে স্বপনবেশে
হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা
- Sub Title: হিমের ঘন ঘোমটাখানি ধূমল রঙে আঁকা
সাহারাতে ডেকেছে আজ বান
- Sub Title: মরুভুমি হল গুলিস্তান দেখে যা
কেরানি আর গরুর কাঁধ
- Sub Title: এই দুই-ই সমান দাদা
বাংলা
English 
Comments