নাম জপো রে, বসিয়া নিরালা।
ধ্যানে দিদার লাভ করিবে
দেখবে চিকন কালা
ও ভাই, নাম জপো রে।।ভাই রে ভাই-
নয় দরজা বন্ধ করে
দম ঘরে দাও চাবি
ছয় লতিফায় তাল বাজিবে
দেখবে আজব ছবি।
বরজকে ধ্যান করিয়া
ঘরের ভেতর যাও
সাত পরদা ভেদ করিয়া
নিরখিয়া চাও।।ভাই রে ভাই-
কুলবিল মুমিনে আছে
আরশে আল্লাতালা
মুর্শিদ রূপে বিরাজ করে
নুরেরই পুতুলা।
ফানা ফিল্লা বাকা বিল্লা
ফানাফি শেখ আর
ফানাফি রসুলে গিয়া
পাইবে দিদার।।ভাই রে ভাই-
চার মঞ্জিলে ছয় লতিফা
করিলে সাধন
মাটির দেহ খাঁটি হবে
অমূল্য রতন।
দুর্বিন শাহ কয় ভয় পাইবে
আসিলে শমন
সশরীরে স্বর্গধামে
করিবা গমন।।
নাম জপো রে, বসিয়া নিরালা
- Sub Title: ধ্যানে দিদার লাভ করিবে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 27
বাউল গান এর নতুন প্রবন্ধ
যাহা পাও তাই লও, হাসিমুখে ফিরে যাও
- Sub Title: কারে চাও কেন চাও- তোমার আশা কে পূরাতে পারে
আরে ও সর্বহারার দল
- Sub Title: ভয় কিরে আর বন্দুক কামান
আমি নালিশ করি রাজ দরবারে
- Sub Title: দেশের রাজা শ্ৰীচৈতন্য পতিত পাবন নামটি ধরে
ভবে আশেক যার লজ্জা কী তাঁর
- Sub Title: সে খোঁজে দীনবন্ধুরে, সে খোঁজে প্রাণবন্ধুরে
বসন্ত আওল রে
- Sub Title: মধুকর গুন গুন অমুয়ামঞ্জরী
শুধু মুখের কথায় কিরে সে ধন মেলে
- Sub Title: সে ভক্তের অধীন কালে কালে
পিতার দুয়ারে দাঁড়াইয়া সবে ভুলে যাও অভিমান
- Sub Title: এসো ভাই এসো প্রাণে প্রাণে আজি রেখো না রে ব্যবধান
ভুলে পড়ে জগৎ ঘোরে
- Sub Title: তার পিছনে আমিও ঘুরি
করি মানা কাম ছাড়েনা মদনে
- Sub Title: প্রেম রসিকা হব কেমনে
এসেছেন গউর নিতাই জীব তরাই অবনীরে
- Sub Title: গউর নিতাই এসে প্রেম বরিষে নদীয়ায় ধু
বাগদাদে লভিলা জন্ম পিরানেরই পির
- Sub Title: খান্দানে রাসুল যিনি পিরে দস্তগির
বাংলা
English 
Comments