“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: মহা অপরাধী হয়ে আসিয়াছি শেষ জীবনে

মাওলা তোমার শ্রীচরণে, মাওলা তোমার শ্রীচরণে।
মহা অপরাধী হয়ে আসিয়াছি শেষ জীবনে।।

এ দাস সহায় হারা,
হয়েছি জীয়ন্তে মরা,
পাপের বোঝা মাথায় ধরা অশ্রুধারা দু’নয়নে।।

যারা ছিল বন্ধু ভাই,
সঙ্গী সকল কেহ নাই,
তোমার বর শিরে ধরে চলে গেছেন জনে জনে।।

আমি শুধু আছি বাকি,
কোন মুহূর্তে নাও গো ডাকি,
ভয়ে বিকম্পিত হৃদয় শূন্য হাতে যাব কেমনে।।

কাবা-কাশী যতই ধামে,
আরব আজম রূম শামে,
পার হতে অন্তিমের পাড়ি কাণ্ডারী নাই তুমি বিনে।।

যদি অপরাধী আমি,
রহমান-রহিম তুমি,
আমি তোমার নামধারী পার করে দাও নামের গুণে।।

এ চক্ষে দেখেছি কত,
পাপী-তাপী শত শত,
ভব সিন্ধু পারে গেছে তোমারি করুণা গুণে।।

আমি তোমার নামধারী,
তব দ্বারের দীনভিখারী,
জগত্রাতা দয়াল আমার পানে চাওনা কেনে।।

পতিত পাবন তুমি,
বিপদ ভঞ্জন তুমি,
দয়ার সাগর তুমি এই ভরসা রাখছি মনে।।

শ্রীপদে এই ভিক্ষা চাই,
তোমাকে সম্মুখে পাই,
যে দিন ঘোষণা হবে নাই করিম আর এই ভুবনে।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

সখি রে-

  • Sub Title: কালার বাঁশির সুরে
কবিয়াল রমেশ শীল

বন্ধু দেখা দিয়ে মন নিয়ে

  • Sub Title: তোমার অদর্শনে মন প্রাণ যায় যায়
মাইজভাণ্ডারী গান

দেখ একি চমৎকার

  • Sub Title: প্রেমেরি পাশা খেলেন, গাউসে মাইজভাণ্ডার
রাধারমণ দত্ত

জলেবুর ঘাটে কে যাবে গো আয়

  • Sub Title: কাননে বসি ঐ কি শুনি মধুর ধ্বনি শুনা যায় ধু
শাহ আব্দুল করিম

আমি বাংলা মায়ের ছেলে

  • Sub Title: জীবন আমার ধন্য যে হায়
আমি ইতিহাস লিখতে পারবো না

আমি ইতিহাস লিখতে পারবো না

  • Sub Title: আমি তোমাকে ভূলতে পারবো না
রাধারমণ দত্ত

ত্ৰিভঙ্গের ভঙ্গিমা দেখা

  • Sub Title: কি হেরিলাম গৌর বাঁকা
এই যে এত কষ্ট সাধের যৌবন নষ্ট

এই যে এত কষ্ট সাধের যৌবন নষ্ট

  • Sub Title: সাধের যৌবন নষ্ট
মাইজভাণ্ডারী গান

পুণ্য রবি ভাগ্যাকাশে যাহার উদয়

  • Sub Title: আদ্য প্রীতি গুণে তারে করয়ে আশ্রয়
মাইজভাণ্ডারী গান

না জানি হারাইছি দিন

  • Sub Title: জানে কি হেলায় হারাই হাতেরই রতন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন