“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রেমরোগে পাইল
প্রেমরোগে পাইল
  • Sub Title: আমার দরদি নাই এ সংসারে

প্রেমরোগে পাইল
আমার দরদি নাই এ সংসারে
যৌবন সময় হইলাম সাথীহারা গো।।

প্রাণসখি গো
সতী নারীর পতি বিনে
কিসের গৌবর এ ভুবনে
লোকে তারে বলবে কপালপোড়া
কোন বা দোষে পাইয়া দোষী
প্রাণবন্ধু হইল বৈদেশি
প্রাণসখি গো
চিন্তারোগে তনু হইল সারা গো।।

প্রাণসখি গো
গেলে যৌবন আর আসে না
ভাটিয়াল নদী উজান হয় না
বাসি ফুলে বসে না ভ্রমরা
পাইয়া কার রূপমাধুরী
আমারে গেল পাশরি
প্রাণসখি গো
পুরুষ জাতের বুঝি এমনি ধারা গো।।

প্রাণসখি গো
রূপ যৌবন সকলই গেল
প্রাণ যাওয়াটা বাকি রইল
হঠাৎ কোনদিন দিবে জানি উড়া
দুর্বিন শাহ বুঝালাম সখি
কালার পিরিত সবই ফাঁকি
প্রাণসখি গো
নিষ্ঠুর প্রেমে প্রাণ দিও না তোরা গো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও ভাই জোর জুলুমি ছাড়ো
ও ভাই জোর জুলুমি ছাড়ো

ও ভাই জোর জুলুমি ছাড়ো

  • Sub Title: মানুষ যদি হইতে চাও মানুষের সেবা করো
ও মন পাগেলা রে
ও মন পাগেলা রে

ও মন পাগেলা রে

  • Sub Title: তুমি এ ভবে আসিয়া
গুরু, ভজন হইল না রে
গুরু, ভজন হইল না রে

গুরু, ভজন হইল না রে

  • Sub Title: গুরুতে হয় নিষ্ঠারিতি বৈষ্ণবেতে না হয় মতি
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম অপরাধ

ক্ষম ক্ষম অপরাধ

  • Sub Title: দাসের পানে একবার চাও হে দয়াময়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন