“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রেমের গাছে ফুল ধরেছে
প্রেমের গাছে ফুল ধরেছে
  • Sub Title: দেখিতে সুন্দর

প্রেমের গাছে ফুল ধরেছে
দেখিতে সুন্দর
সুবাতাসে গন্ধ আসে
অতি মনোহর।।

গাছটা হলো নদীর তটে
সুবাতাসে ফুল ফোটে
প্রেমরসেরই জোয়ার ছোটে
সেই নদীর ভিতর
যাও যদি মন ফুল তুলিতে
পাবে সে খবর।।

অমাবস্যা পূর্ণিমাতে
ফুলটা তখন ভরে রসে
সুবাতাসে গন্ধ পাইয়া
আসে যে ভ্রমর
যে খাইয়াছে ফুলের মধু
সে হইয়াছে অমর।।

কাম ক্রোধ লোভ হিংসা মায়া
যে গাছে ধরেছে ছায়া
আলিফে গাছ লামেতে ডাল
মীমেতে শিকড়
‘ফে’ পাতা কাফে কলি
ফুলটা ‘হু’ অক্ষর।।

কুবাতাসে ঝগড়া লেগে
গাছটা তখন যায় রে ভেঙে
অনুরাগের খুটা দিয়া
গাছে লাগাও ভর
কয় দুর্বিন শাহ থাকলে আশা
গোড়া শক্ত কর।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমারে করগো উদ্ধার
আমারে করগো উদ্ধার

আমারে করগো উদ্ধার

  • Sub Title: কত পাপের ভরা লাইছি মাথে হইয়াছি দ্বিগুণ ভার
গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ
গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ

গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ

  • Sub Title: নিজের জ্বালায় প্ৰাণ বাঁচেনা পরের জ্বালা কেমনে সই ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন