“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রেম করা কি সকলে জানে
প্রেম করা কি সকলে জানে
  • Sub Title: প্রেমের আছে একটা ওজন

প্রেম করা কি সকলে জানে
প্রেমের আছে একটা ওজন
জানে না যে জন
ঘটে তার বিড়ম্বন, ত্রিভুবনে।।

প্রেম করে গেল কজন, করে দেখো স্মরণ
জুলেখায় প্রেম করিল ইউসুফের সনে
থাকিতে জীবন, ছাড়ে না কখন
ছাই দিয়া গেল তার কুলমানে।।

হইল আশি বৎসর, জুলেখা উম্মর
কাঁদিতেছে তবু, ইউসুফের সনে
একদিন ইউসুফ নবি, প্রেমের খুবি
শিকারের জন্যে, গেলেন ময়দানে।।

নবি শিকারে গেলেন, জুলেখা শুনিলেন
রাস্তার ধারে যাইয়া, বসিলেন ধ্যানে
নবি শিকার ছাড়িয়া, আসিতেছেন ফিরিয়া
রাস্তার ধারে চাইয়া, দেখে একজনে।।

জুলেখারে দেখিয়া, ইউসুফ যায় কইয়া
কে গো রাস্তার ধারে, সরো এক্ষণে
জুলেখা জিগায়, তুমি কও আমায়
ইউসুফ নবিজি আমার, আসবে কোনদিনে।।

ইউসুফে শুনিয়া, গেলেন বলিয়া
তুমি কি জুলেখা গো, কও আমার সনে
জুলেখা জিগায়, তুমি কও আমায়
তুমি কি ইউসুফ আমার, আইলে এখানে।।

পরিচয়টা পাইয়া, জুলেখা যায় কইয়া
হাতের চাবুক ধরো আমার, নাকের সামনে
ইউসুফে শুনিলেন, চাবুক ধরিলেন
চাইয়া দেখেন, চাবুকে ধরছে আগুনে।।

আগুন দেখিয়া, ইউসুফ যায় কইয়া
আগুন নিভাও, নইলে মরব প্রাণে
কয় জুলেখা বুড়ি, আশি বৎসর ধরি
পুড়িয়া ছাই হইলাম, তোর ওই আগুনে।।

একদিন কি সহে না, শুনে ইউসুফ দেওয়ানা
নিবেদন করেন সাঁই নিরঞ্জনে
ওহে প্রভু নিরঞ্জন, মিটাও মোর আকিঞ্চন
জুলেখার নব যৌবন, দেখতাম নয়নে।।

দোয়া কবুল করিল, নবযৌবন পাইল
রহিল জুলেখা, ইউসুফ যেখানে
ছিল আরেক পাগলি, নামেতে লায়লি
এই ভাবে প্রেম করিল, মজনুর সনে।।

পিরিতের সাগর, বড়ো ভয়ঙ্কর
জাগে অতি ডর, পড়িলে মনে
দুর্বিন শাহর জীবন, গেল অকারণ
কেমনে প্রেম করা যায়, তাও না চিনে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমরা স্বাধীন দেশে থাকি
আমরা স্বাধীন দেশে থাকি

আমরা স্বাধীন দেশে থাকি

  • Sub Title: খাবার বেলা ভাত মিলে না তবু আমরা সুখী
ধন্য ধন্য রে বাঁশি
ধন্য ধন্য রে বাঁশি

ধন্য ধন্য রে বাঁশি

  • Sub Title: কৃষ্ণ অধরামৃত পান কর অনিবার চি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন