গুরু শ্ৰীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন নাম শুনি
দাঁড়াইয়ে রয়েছি দয়ালগুরু পার করবা নি৷
তুমি জগৎগুরু কল্পতরু আগমে নিগমে শুনিপ্রতিজ্ঞা তোমার পাতকী উদ্ধার করিতে অবনী৷
ধন্য নবদ্বীপ ধাম ধন্য সুরধনী
আমার নাহিক প্ৰেমধন অতি অভাজন
সাধন ভজন না জানি।।
নাহি নামে রুচি পাতকী অশুচি
পাছে কি হবে না জানি
তোমার পতিত পাবন নামের গুণে
অধম জেনে দয়া হবে নি।।
নাহি সাধুসঙ্গ কৃষ্ণকথারঙ্গ
বিফলে যায় গো দিন যামিনী
তবু মনের আশা সদায় পিপাসা
শ্ৰীচরণ দুখানি।।
শ্ৰী রাধারমণে ভনে কাঙালি পানে
ফিরিয়া চাইবায় নি৷
গুরু শ্ৰীকৃষ্ণ চৈতন্য পতিত পাবন
- Sub Title: দাঁড়াইয়ে রয়েছি দয়ালগুরু পার করবা নি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 12
বাউল গান এর নতুন প্রবন্ধ
তারে চিনবে কি এই মানুষে
- Sub Title: মোর সাঁই ফিরে যে রূপে সো
তোলন-নামন পিছন-সামন
- Sub Title: বাঁয়ে ডাইনে চাই নে চাই নে
ভক্তি না হইলে, ও মওলা, দীদার কি মেলে
- Sub Title: মানুষ রূপে দীন দয়াময়, ও তারে চিন খেয়ালে
আমার শুনিতে বাসনা দেলে
- Sub Title: গুরু সেই কথাটি বলো খুলে
গোলাপ ফুল ফুটিয়ে আছে
- Sub Title: ফুলের মধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে
কানু রে গুণমণি শ্ৰীবৃন্দাবনে শুনি মুররীর ধ্বনি
- Sub Title: বিরহ বেদন তনু হাতেতে মোহন বেণু
গৌর প্রেম অথাই, আমি ঝাঁপ দিয়ে চিতায়
- Sub Title: এখন আমার প্রাণ বাঁচা ভার, করি কি উপায়
শুন এগো প্রাণ লতিকা কি বলব বাঁশির কথা
- Sub Title: ধ্বনি শুইনো গৃহে থাকা দায়
বাংলার পতাকা, আমার বাংলার পতাকা
- Sub Title: সবুজের মধ্যে সূর্য শহিদের খুনে মাখা
পতিতপাবনে চৈতন্য নিতাই
- Sub Title: পাপী তাপী নিস্তারিতে অবতীর্ণ দুটি ভাই চি
কী হবে আমার গতি
- Sub Title: কতোই জেনে কতোই শুনে
খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে
- Sub Title: নবির তরিক ন্যায় উম্মত জাহেরায় পুসিদাতে
বাংলা
English 
Comments