ভুলে পড়ে জগৎ ঘোরে
তার পিছনে আমিও ঘুরি
আমার বাপ-দাদায় যা কইরা গেছেন
তা না করলে প্রাণে মরি।।আত্মায় রাসুল আশরাফুল ইমাম
নবিজি হাদিসে কয়
পরম আত্মার অর্ধেক অংশ
সেইটা কি পানিতে রয়
অজুতে চার ফরজ আছে
যে জাইনাছে তার অজু হইয়াছে
না চিনিলে মিছে জন্ম
মিছে ভবে ঘোরাঘুরি
ভুলে পরে জগৎ ঘোরে
তার পিছনে আমিও ঘুরি।।নামাজিরা নামাজ পড়ে
দিনে রাত্রে পাঁচ বেলায়
নামাজ পড়িলে নাকি
খোদার দিদার পাওয়া যায়
আশা করি পড়ব নামাজ
মনে জাগে সংসারি কাজ
বাইরে দেখাই মুসল্লি সাজ
ভিতরে তার ছল-চাতুরি
ভুলে পড়ে জগৎ ঘোরে
তার পিছনে আমিও ঘুরি।।দিনের বেলায় রোজা রাখি
সামনে নিয়া ইফতারি
ডুবল বেলা সন্ধ্যাবেলা
সকলই ইফতার করি
রোজা হয় না রাত্র বেলায়
মন তখন ইফতার করতে চায়
কী হবে তোর দিনের রোজায়
আসল রোজার মাথায় বাড়ি
ভুলে পরে জগৎ ঘোরে
তার পিছনে আমিও ঘুরি।।বেহেস্তেরই লোভ দেখাইয়া
এবাদত করিলা সাঁই
তোমার বেহেস্তে তুমি থাকো
আমার বেহেস্তের দরকার নাই
ছিলাম যখন বেহেস্তপুরী
করলে কত ছল-চাতুরি
বানাইয়া সুন্দর নারী
তারি দোষে বেহেস্ত ছাড়ি
ভুলে পরে জগৎ ঘোরে
তার পিছনে আমিও ঘুরি।।
ভুলে পড়ে জগৎ ঘোরে
- Sub Title: তার পিছনে আমিও ঘুরি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
গুরু বস্তু চিনে নে না
- Sub Title: অপারের কাণ্ডারি গুরু
আজ কেন প্ৰাণ কেন্দে কেন্দে উঠেরে ভাই
- Sub Title: আমি যার লাগি দেশান্তরী কোথায় গেলে তারে পাই
যে দেশে বন্ধুয়ার বাড়ি
- Sub Title: মধ্যে মায়ানদী
স্বপ্নে আমার মনে হল কখন ঘা দিলে আমার দ্বারে
- Sub Title: আমি জাগি নাই জাগি নাই গো
শুদ্ধ প্রেমরসের রসিক মেরে সাঁই
- Sub Title: পড়িলে গুণিনে কিরে তারে পাই
আদরে বাজায়গো বাঁশি রসিক বন্ধুয়া
- Sub Title: কাঙ্খের কলসী সোতে নিল থাকি কান শোনাইয়া ধু
চেনে না যশোদা রাণী
- Sub Title: গোপাল কি সামান্য ছেলে
পানিকাউর দয়াল পাখী
- Sub Title: রাতদিন তারে জলে দেখি
খোদা রয় আদমে মিশে
- Sub Title: কার জন্য মন হলি হত
ঘরে বাস করি সে ঘরের খবর নাই
- Sub Title: চার যুগে ঘর চাবি আঁটা ছোড়ান পরের ঠাঁই
দয়াল, তোমার নামের তারিফ করি
- Sub Title: সাধ্য কি আমার
আমার ভাঙা নায়ের বৈঠা ঠেলে
- Sub Title: আমি খুঁজে বেড়াই তারেই রে ভাই
বাংলা
English 
Comments