প্রেম করে হারাইলাম কুলমান
প্রেম করিলে কাঁদিতে হয়
এই হইল প্রেমের বিধান।।প্রেম না করে ছিলাম ভালা
প্রেম করে ঘটাইলে জ্বালা গো
সোনার অঙ্গ হলো কালা
গোকুলেতে অপমান।।না জাইনে করে পিরিতি
ঘটাইলো কেন দুর্গতি গো
নিষ্ঠুর প্রেমের কঠিন রীতি
নিদয়া শক্ত পাষাণ।।যৌবনের কলি ফুটিলে
ভ্রমর আসে গন্ধ পাইলে গো
যৌবন কলি শুকাইলে
ভ্রমরায় ছাড়ে বাগান।।নিষ্ঠুর প্রেমে হয় দুর্দশা
বলে পাগল এ দুর্বিন শাহ
গো কারে নিয়া খেলব পাশা
যৌবন হলো অবসান।।
প্রেম করে হারাইলাম কুলমান
- Sub Title: প্রেম করিলে কাঁদিতে হয়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 23
বাউল গান এর নতুন প্রবন্ধ
আদমে আহমদ এসে নবী নাম সে জানালে
- Sub Title: সে জানালে
দুই হাতে- কালের মন্দিরা যে সদাই বাজে
- Sub Title: কালের মন্দিরা যে সদাই বাজে ডাইনে বাঁয়ে দুই হাতে
মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে
- Sub Title: যাওয়া-আসার কান্নাহাসি হাওয়ায় সেথা বেড়ায় ভেসে
কোন বনে বাজে গো বাঁশি আন তারে দেখি
- Sub Title: বনে থাকে ধেনু রাখে রাখালিয়ার মতি
রঙিন টাকা, ও রঙিলা টাকা রে
- Sub Title: তুমি রঙে রঙে খেল
ফুলটি ঝরে গেছে রে
- Sub Title: বুঝি সে উষার আলো উষার দেশে চলে গেছে
মধুর মধুর স্বরে ডেকেছে আমারে গো কদমতলে
- Sub Title: কত আদরে কইরে মধুর স্বরে ডাকে রাধে আয় কদমতলে
কোথা গেলি রে কানাই
- Sub Title: সকল বন খুঁজিয়ে তোরে
তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার নিভৃত সাধনা
- Sub Title: মম বিজনগগনবিহারী
আয় আয় রে পাগল, ভুলবি রে চল্ আপনাকে
- Sub Title: তোর একটুখানির আপনাকে
আমার মন তো বসে না গৃহ কাজে
- Sub Title: সজনি গো
প্রেম কর মানুষ চাইয়া গো মইলে যারে মিলে
- Sub Title: মইলে যে জিয়াইতো পারে রসিক বলি তারে
বাংলা
English 
Comments