“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: ভক্তি মুদ্রা নিয়ে তারা, রসিক জনে পার করায়

মাইজভাণ্ডারীর চরণ তরী প্রেম সাগরে ভেসে যায়।
ভক্তি মুদ্রা নিয়ে তারা, রসিক জনে পার করায়।।

বড় মাঝি বড় দানা, উড়ায়েছে প্রেমের বানা।
বুঝিয়া বাতাসের ভাও, মনোমত পাল খাটায়।।

প্রেম মন্ত্র প্রেম তন্ত্র, তরী ভরা প্রেমের যন্ত্র।
এমন চতুর মাঝি, দৃষ্টিতে নৌকা চালায়।।

প্রেমের খেলা প্রেমের মেলা, সন্ধ্যা সমীরণ বেলা।
রসিক আরোহিগণ, রঙ্গরসের গীতি গায়।।

প্রেম খেলা শান্ত হলে, প্রেমের হৃদয় ভরিয়ে গেলে।
ধীরে ধীরে প্রেম তরী, লাগায় দিবেন কিনারায়।।

ওপারেতে প্রেমোদ্যানে, সুমিলন সুধা পানে।
প্রেমে মত্ত মাতোয়ারা, ত্রিজগত ভুলে যায়।।

প্রেম খেলার ইচ্ছা যার, সে যাবে যমুনার পাড়।
প্রাণ ভরা ভক্তি নিয়ে, তোরা কে কে যাবি আয়।।

করিমে কয় আয়না তোরা, প্রেমের তরী ঘাটে খাড়া।
দৃষ্টি দানে ত্বরায় নিবেন, দয়াল বাবা মাওলানায়।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

বাইজ নারে আর শ্যামের বাঁশি

  • Sub Title: কুলবতী যুবতীর প্রাণ ধৈরয কি ধরে চি
মাইজভাণ্ডারী গান

অনেক দিনের পোষা পাখি

  • Sub Title: শিকল কেটে উড়ে গেল
রাধারমণ দত্ত

মনের মানুষ এ দেশেতে নাই

  • Sub Title: কারে দেখি প্ৰাণ জুড়াই ধু
শাহ আব্দুল করিম

বন্ধু রে, কী বলব তোমারে, ছেড়ে যেও না দূরে

  • Sub Title: তুমি বিনে অভাগীরে কে রাখবে আদরে-
কবিয়াল রমেশ শীল

বসন্ত সমীরে মোহন সুরে

  • Sub Title: হৃদয় মন্দিরে, কে বাজায় বাঁশী
হাসন রাজা

দয়াল কানাই! দয়াল কানাই রে;

  • Sub Title: পার করিয়া দেও কাঙালি রে
দুর্বিন শাহ

বেলা শেষে একা বসে কান্দি যার লাগিয়া

  • Sub Title: ওরে মাঝি বাবার বাড়ি খবর কইও গিয়া
দুর্বিন শাহ

কেন ঘুম ভাঙে না

  • Sub Title: মোদের কেন ঘুম ভাঙে না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন