“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ওরে প্রাণকান্ত
ওরে প্রাণকান্ত
  • Sub Title: আমায় করলে না শান্ত

ওরে প্রাণকান্ত
আমায় করলে না শান্ত
সুখবসন্ত যাইতেছে ফুরাইয়া।।

সত্য ত্রেতাতে
তোমার চরণ সেবাতে
আছিলাম সুখের
সখি হইয়া
আসিল দ্বাপর
তুই হইলে দেশান্তর
নিলে না খবর
একদিন আসিয়া।।

যাইয়া মথুরা
বোধহয় পড়েছে ধরা
কামযাদু মদনবাণে
রাখল বাঁধিয়া
কুজা সুন্দরী
ও সে করে চাতুরি
মায়াফাঁসি দিয়াছে
পরাইয়া।।

সাধের বৃন্দাবন
দিয়া বিসর্জন
করব অন্বেষণ
যোগিনী হইয়া
বলে দুর্বিন শাহ
নইলে মিটাব আশা
কলসি গলে
জলে ঝাম্প দিয়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বিষম রাগের করণ করা
বিষম রাগের করণ করা

বিষম রাগের করণ করা

  • Sub Title: চন্দ্রকান্ত যোগ মাসান্ত জানে কেবল রসিক যারা
ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না
ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না

ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না

  • Sub Title: ফিরে ফিরে চেয়ো না চেয়ো না ফিরে যাও-
এতদিন পরে মোরে
এতদিন পরে মোরে

এতদিন পরে মোরে

  • Sub Title: আপন হাতে বেঁধে দিলে মুক্তিডোরে
বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি
বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি

বৃন্দাবনে যত সখী হীরার কলসী দেখি

  • Sub Title: সবে যায় যমুনার ঘাটে শ্যামচন্দে বাজায় বাঁশি
বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে
বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে

বন্ধু, কিসের তরে অশ্রু ঝরে

  • Sub Title: হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস
আকাশে আজ কোন্‌ চরণের
আকাশে আজ কোন্‌ চরণের

আকাশে আজ কোন্‌ চরণের

  • Sub Title: বাতাসে আজ কোন্‌ পরশের লাগে হাওয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন