“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: প্রেমেরি পাশা খেলেন, গাউসে মাইজভাণ্ডার

দেখ একি চমৎকার, দেখ একি চমৎকার।
প্রেমেরি পাশা খেলেন, গাউসে মাইজভাণ্ডার।।

অন্তাঙ্গিত আয়ু বেলা, খেলতে চল প্রেমখেলা।
রস-খেলা খেলতে তোরা, কে কে যাবি আয়।।

হালকার ময়দান যেই, কারবালার মাঠ সেই।
পাল্লায় মিজান সেই, সব একাকার।।

দুশমনের হাতে মোরা, কখনও না দেব ধরা।
গাউসের পায় সঁপে দেব, প্রাণ আপনার।।

মুনকার-নাকীর যবে, মান রাব্বুকা জিজ্ঞাসীবে।
শিরে বসি শিখাইবে, উত্তর আমার।।

গাউস ধনের প্রেম বলে, লেওয়া-ই-আহমদীর তলে।
হাশরেতে হালকা বন্দী, নাচিব অপার।।

রঙ্গরসে মত্ত মন, সঙ্গে প্রিয়া গাউস ধন।
কামিনী ছটকে হব, পুলসেরাত পার।।

হয়ে গেলে স্বর্গবাসী, গাউসেরি চরণে বসি।
প্রেমেরি জয়ধ্বনি দেব, আনন্দ বাহার।।

করিমের মোনাজাত, কবুল কর প্রাণনাথ।
তব প্রেমানলে দহি, হইলাম ছারকার।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

খোদা কা খেলকত্ যু দেখতে

  • Sub Title: আছমান উপর্ জমিঁকে নিচে
দুর্বিন শাহ

জন্মে জন্মে অপরাধী

  • Sub Title: তোমারই চরণে রে
শাহ আব্দুল করিম

ইয়ামন হতে আইলায় দয়াল

  • Sub Title: শাহজালাল আউলিয়া
মাইজভাণ্ডারী গান

দ্বারেতে ভিখারীর আগমন

  • Sub Title: দ্বারেতে ভিখারীর আগমন
রাধারমণ দত্ত

জুড়াতে প্ৰাণের জ্বালা ডাকি তোমায় মহাপ্ৰাণে

  • Sub Title: প্ৰাণে ব্যথা প্ৰাণ পথে ডাকি শুনো নাকি মহাপ্ৰাণ ধু
শাহ আব্দুল করিম

আগের বাহাদুরী এখন গেল কই

  • Sub Title: চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই
কবিয়াল রমেশ শীল

ভাইরে উলটা বাতাস এসেছে

  • Sub Title: আপন পীরের বরজক ধরি সব সময়ে থাকিও
মাইজভাণ্ডারী গান

মৌলানা আমিন ধন উপায় কি হইবে বল

  • Sub Title: গাউস ধনের প্রেম তাড়নায় জীবন ত্যাজিতে হইল
দুর্বিন শাহ

সুখের নিশি প্রভাত হলো উদয় দিনমণি

  • Sub Title: জানি আজ কার বা কুঞ্জে রইল গুণমণি গো সখি
রাধারমণ দত্ত

হরেকৃষ্ণ নাম বিনে নিত্যধন নাই সংসারে

  • Sub Title: মনরে জীবনযৌবন শ্ৰীপুত্ৰধন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন