ওরে সুজন নাইয়া
নীল যমুনায়, কোথায় যাও রে বাইয়া
এ দুঃখিনীর খবর নিও
ঘাটে নাও ভিড়াইয়া
আসার আশে কয়দিন থাকি চাইয়া।।ও নাইয়া রে
ধীরে ধীরে ছাড়ছ তরি
বাদাম উড়াইয়া রে নাইয়া
আমার খবর না নেও যদি
নাও দিব ডুবাইয়া রে নাইয়া।।ও নাইয়া রে
বিদেশ-বিপাকে ঠেকলাম
কঠিন স্বামী পাইয়া রে
সে পারে মোর বাপের বাড়ি
খবর দিও যাইয়া রে নাইয়া।।ও নাইয়া রে
মাইরে কইও
নদীর পারে আমায় গেলায় থইয়া
তোমার বেটি কালকুম্ভীরে
আজ গিয়াছে খাইয়া রে নাইয়া।।ও নাইয়া রে
দুর্বিন শাহ কয়
মাইরে কইও নিরলে বুঝাইয়া
না কইলে দিব আজ গালি
তুই নিষ্ঠুর পাপিয়া রে নাইয়া।।
ওরে সুজন নাইয়া
- Sub Title: নীল যমুনায় কোথায় যাও রে বাইয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 21
বাউল গান এর নতুন প্রবন্ধ
যোগী হে, কে তুমি হৃদি-আসনে
- Sub Title: বিভূতিভূষিত শুভ্র দেহ নাচিছ দিক্-বসনে
নবযৌবন কালবসন্ত
- Sub Title: ঘরে নাই মোর প্রাণকান্ত
পারে যাবি কি ধরে রে মন
- Sub Title: যেতে হুজুরে তরঙ্গ ভবে ভেবে দেখ মন
আমরা নূতন প্রাণের চর
- Sub Title: আমরা থাকি পথে ঘাটে
চির-পুরানো চাঁদ
- Sub Title: চিরদিবস এমনি থেকো আমার এই সাধ
খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে
- Sub Title: কত রাত তাই তো জেগেছি বলব কী তোরে
আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে
- Sub Title: শুধালে খলিফা সবে রসুল বলেছে
যদি উজান বাঁকে তুলসী ধায়
- Sub Title: খাঁটি তার পূজা বটে চরণচাঁদে পায়
নদীর তরঙ্গ দেখে কেমনে পার হবে রে
- Sub Title: দিবানিশি কান্দি রে নদীর কূলে বইয়া
চির-কিশোর মুরলীধর কুঞ্জবন-চারী
- Sub Title: গোপনারী-মনোহারী বামে রাধা প্যারি
মহা ভাবের মানুষ হয় যে জনা
- Sub Title: তারে দেখলে যায় রে চেনা
আসিলে কে অতিথি সাঁঝে
- Sub Title: পূজার ফুল ঝরে বন-মাঝে
বাংলা
English 
Comments