“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অপরাধ ক্ষমো বন্ধু রে
অপরাধ ক্ষমো বন্ধু রে
  • Sub Title: আমার নিবেদন রাখো

অপরাধ ক্ষমমা বন্ধু রে
আমার নিবেদন রাখো
অবলা দাসীরে তোমার
চরণ তলে রাখো।।

বন্ধু রে-
যদি হই অপরাধী
তবুও চরণে কাঁদি
অন্তর্যামী হইয়া তুমি দেখো
আমার মনের যেই বাসনা
সকলই তোমার জানা
তবে কেন মুই দাসীরে
এত দুঃখে রাখো।

বন্ধু রে-
আমি তো অবলা জাতি
জানি পিরিতের রীতি
বাঁশি বাজাইয়া কেন ডাকো
শুনিয়া তর বাঁশির ধ্বনি
সাজিলাম পাগলিনী
মনে লয় যাই উড়িয়া
যে দেশে থাকো।।

বন্ধু রে-
ছিল বুঝি তোমার অন্তরে
কান্দাইতে অবলারে
তাই তো প্রাণে দিলে এত দুঃখ
দুর্বিন শাহরে কইরা দুঃখী
তুমি যদি হও রে সুখী
আমার সুখের কাজ নাই আর
তুমি সুখে থাকো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সই গো আমি রইলাম কার আশায়
সই গো আমি রইলাম কার আশায়

সই গো আমি রইলাম কার আশায়

  • Sub Title: পাষাণে বান্ধিছে হিয়া দারুণ কালায়
গুরু, ভজন হইল না রে
গুরু, ভজন হইল না রে

গুরু, ভজন হইল না রে

  • Sub Title: গুরুতে হয় নিষ্ঠারিতি বৈষ্ণবেতে না হয় মতি

যমুনায় জল আনতে যাচ্ছ

  • Sub Title: ওগো যমুনায় জল আনতে যাচ্ছ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন