ও ভাই রাখোনি খবর
কুনো ব্যাঙের পেটের ভিতর
থাকে অজগর
কুনো ব্যাঙের পেটের
ভিতর থাকে অজগর।।ভাই রে ভাই,
ব্যাঙের ভিতর সাপের বাসা
মানুষ খাইতে চায়
মরা দেখলে দূরে থাকে
জ্যান্ত ধরে খায়
উল্টা দেশের উল্টা কথা
শুনলে লাগে ডর
ছয় বলদে হাল জুড়েছে
লেজ কাটা বান্দর।।ভাই রে ভাই,
ইদুরে খায় বিড়াল ধরে
গাইয়ে মারে বাঘা
ইছা মাছের লাথি খাইয়া
হাতির ছুটে হাগা
টুলি ফাঁড়ি বলদ ছিঁড়ে
পাগায় দিল লড়’
ছাগলে খায় শিয়াল ধরে
বাঘে পাইল ডর।।ভাই রে ভাই,
মশা মাছির হুংকারে
পাহাড় ভাঙি যায়
তিন দিনের মরা গরু
শকুন ধরে খায়
ভেড়ীর পেটে
বান্ধিয়াছে চিতাবাঘে ঘর
তিন পাইয়া কুকুরের ডরে
সিংহের উঠে জ্বর।।ভাই রে ভাই,
কত হস্তি বান্ধা রইল
মাকড়ের জালে
হাজার টাকার বাগান খাইল
তিন টাকার ছাগলে
দুষ্ট নারীর ছলে
নষ্ট অযযাধ্যা নগর
মুখপোড়া বান্দরে মজায়
সোনার লঙ্কা চর।।ভাই রে ভাই,
নিম গাছেতে কাঁঠাল ধরে
তাল ধরে বেলগাছে
কুম্ভীর খাইয়া হজম করে
বালিগড়া মাছে
দুর্বিন শাহ কয়
মরার পেটে জিন্দারই কবর
গাছের আগায় মাছের বাসা
প্রশান্ত সাগর।।
ও ভাই রাখোনি খবর
- Sub Title: কুনো ব্যাঙের পেটের ভিতর
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 19
বাউল গান এর নতুন প্রবন্ধ
মন দেহের খবর না জানিলে
- Sub Title: মানুষ রতন ধরা যায় না
এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে
- Sub Title: প্রাণী যায় প্রাণী যায় রে
নবীন নীরদ শ্যাম লাগল নয়নে গো
- Sub Title: নিরুপম রূপমাধুরী পীত বসনে
আমার নিকড়িয়া রসের রসিক কানন ঘুরে ঘুরে
- Sub Title: নিকড়িয়া বাঁশের বাঁশি বাজায় মোহন সুরে
বলেছিল ‘ধরা দেব না’, শুনেছিল সেই বড়াই
- Sub Title: বীরপুরুষের সয় নি গুমোর বাধিয়ে দিয়েছে লড়াই
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন
- Sub Title: সে কি অমনি হবে
এ বিশ্ববাসী পাপতাপনাশী
- Sub Title: পারের তরণী নবিজি আমার
চাহি না সুখে থাকিতে হে, হেরো কত দীনজন কাঁদিছে
- Sub Title: কত শোকের ক্রন্দন গগনে উঠিছে জীবনবন্ধন নিমেষে টুটিছে
রাধার গুণ কত নন্দলাল তা জানে না
- Sub Title: কিঞ্চিৎ জানলে লম্পট ভাব থাকতো না
দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা
- Sub Title: দেহের মাঝে বাড়ি আছে
আর কতকাল আমায় কাঁদাবি
- Sub Title: ও রাই কিশোরী
রাধার প্রেমসিন্ধু মাঝে রসে মাইজে কালাচান্দ
- Sub Title: কামানুগা রসের গতি পঞ্চরতি ভেদ করিয়ে সাধন করা
বাংলা
English 
Comments