“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কি সাপে কামড়াইলো আমারে
কি সাপে কামড়াইলো আমারে

ওরে ও সাপুড়িয়া রে জ্বলিয়া পুড়িয়া মলেম বিষে

কি সাপে কামড়াইলো আমারে
ওরে ও সাপুড়িয়া রে
জ্বলিয়া পুড়িয়া মলেম বিষে।।

ওগো বিষ উঠাইছে
বিষোনালে রক্তের সনে মিশে
ও সাপুড়িয়া রে।।

হাসনাহেনা হাসতেছিল
সন্ধ্যার আঁধারে
আমি তখন দাড়িয়া ছিলাম
ফুল গাছের ধারে
ওগো সাপ ছিলো
সেই ঝোপের আড়ালে
আগে পাই নাই দিসে।।

চিকন কালো সাপটিরে তাঁর
মাথায় মনি জ্বলে
হাসনাহেনা ফুলের গন্ধে সাপ
ছিলো গাছের ডালে।

ওগো সাপ ছিলো সেই
ঝোপের আড়ালে
সখী সাপ ছিল সেই গাছের ডালে
আমি আগে পাই নাই দিসে।।

আগে যদি জানতাম আমি
বিষের এতোই তাপ
ঘর বাঁধিতাম হাওয়ায় দ্বীপে
যে দেশে নাই সাপ।

আমি ঘর বাঁধিলাম এই সাপের দেশে
ওঝার পরানি সে।

বিজয় বলে বিধির লেখন
খন্ডানো না যায়।
বনের বাঘে খাই না যারে
মনের বাঘে খাই।
এই ভবে যারে দংশিসে
কালো সাপে।।

সে বাঁচিবে কিসে
ও সাপুড়িয়া রে
জ্বলিয়া পুড়িয়া মলেম বিষে।।

কথাঃ- বিজয় সরকার
শিল্পীঃ- বলাই চন্দ্র সরকার

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও কী ও বন্ধু

  • Sub Title: কোন দিন আসিবেন বন্ধু
মাথা নত করে আর বসব না ঘরে
মাথা নত করে আর বসব না ঘরে

মাথা নত করে আর বসব না ঘরে

  • Sub Title: বলব উচ্চ স্বরে পূর্ণ স্বাধীন চাই
দিবানিশি শুনি গো
দিবানিশি শুনি গো

দিবানিশি শুনি গো

  • Sub Title: জন্ম নিয়ন্ত্রণের গান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন