“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ও কালা, কালা রে
ও কালা, কালা রে
  • Sub Title: তুই আমারে দিলি কত জ্বালা

ও কালা, কালা রে
তুই আমারে দিলি কত জ্বালা।।

তোর পিরিতে এ জগতে
লোকে কয় পাগেলা
কলঙ্কেরই হার গাঁথিয়া
গলে দিলাম মালা।।

আমি তোমা হারা হয়ে
কান্দি রে নিরালা
সহিতে পারি না দুঃখ
যৌবনেরই জ্বালা।।

দুর্বিন শাহ কয় আমায় ছেড়ে
কই রইলে একেলা
পাইলে তোর যুগল চরণ
মরণ ভালা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা
মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা

মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা

  • Sub Title: কী হবে লইয়া মানবতাহীন ত্রিশ কোটি এই মানুষ-মেষ
আব-হায়াতের নদী কোনখানে
আব-হায়াতের নদী কোনখানে

আব-হায়াতের নদী কোনখানে

  • Sub Title: আগে জেন্দা পীরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন