“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নুরে আলা নুরে নবি সাফিয়ুল মুজনবি
নুরে আলা নুরে নবি সাফিয়ুল মুজনবি
  • Sub Title: ইসলাম রবি উদিল মক্কায়

নুরে আলা নুরে নবি সাফিয়ুল মুজনবি
ইসলাম রবি উদিল মক্কায়।।

জিন-ইনছান দুনিয়ার পাপীতাপী গুনাগার
উদ্ধারিতে আসিলেন ধরায়
দেখাইলেন সোজা পথ শরিয়ত আর তরিকত
হকিকত মারিফত শিখায়
যেদিন আল্লাহ পরয়ার, নাম নিবেন ওয়াহিদুল কাহ্‌হার
সাফায়ত করিবেন মোস্তফায়।।

যেদিন জমাবেন হাসর, সারে আলম হবে কাতর
নফছি নফছি বলিবেন সবায়
ইয়া হাবিল উম্মতি বলে কান্দিবেন দ্বীনের রাসুলে
গোনাহগার উম্মত তরাইবার দায়
ওগো আমার সই কিবরিয়া উম্মতে গুণাহ বসখাইয়া
পাপে মুক্তি দাও না গো বান্দায়।।

ফাতেমা জগতের মাতা লইয়া শহিদের মমতা
আর্জি দিবেন খোদারই দরগায়
শহিদের খুনের বদলে বাবাজির উম্মত সকলে
দাও পাঠাইয়া বেহেস্ত খানায়
বলবেন আমার সাঁই নিরাকার, আজি আমি ওয়াহিদুল কাহ্‌হার
করব বিচার পরীক্ষার দায়।।

বলবেন ছায়্যিদুল মুরছালিন ওহে রাহমাতুল্লিল আলামিন
সকল মোমিন আছে মোর আশায়
সাত খণ্ড আমায় করিয়া দোজখেতে দাও পাঠাইয়া
বদলা বেহেস্ত দাও না গো বান্দায়
এমন দ্বীনের রাসুল পাইতে তার চরণের ধুল
রইলাম আশে বলে দুর্বিন শায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সরোবরে আসন করে রয়েছে আনন্দময়
সরোবরে আসন করে রয়েছে আনন্দময়

সরোবরে আসন করে রয়েছে আনন্দময়

  • Sub Title: জীবন শূন্য সভায় মান্য স্বয়ং ব্রহ্মা তার মাথায়
ওই ভাঙল হাসির বাঁধ
ওই ভাঙল হাসির বাঁধ

ওই ভাঙল হাসির বাঁধ

  • Sub Title: অধীর হয়ে মাতল কেন পূর্ণিমার ওই চাঁদ
স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই
স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই

স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই

  • Sub Title: পঞ্চমহাপাতকী তোরা রে ও জগাই নাম বিনে আর ঔষধ নাই চি
প্ৰেম সরোবরের মাঝে রসেরি তরঙ্গ
প্ৰেম সরোবরের মাঝে রসেরি তরঙ্গ

প্ৰেম সরোবরের মাঝে রসেরি তরঙ্গ

  • Sub Title: কোন্ ভাগ্যে কার দৈবযোগে সে রসের প্রসঙ্গ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন