“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কত দুঃখ সইব পরাণে পাকিস্তানে
কত দুঃখ সইব পরাণে পাকিস্তানে
  • Sub Title: আর কত দুঃখ সইব পরানে

কত দুঃখ সইব পরানে পাকিস্তানে
আর কত দুঃখ সইব পরানে
ঘরে পুড়া বাইরে পুড়া পুড়িয়া হইলাম আঙ্গারা
তবু আগুন বাড়ে দিনে দিনে।।

চাঁদমুখ করে মলিন দুইশো বৎসর পরের অধীন
ছিলাম মোরা ব্রিটিশের অধীনে
নয় বৎসর হয় ঘুচল বিষাদ পূর্ণ হল মনোসাধ
আমরা হইলাম আজাদ অতি ভাগ্যগুণে।।

সবাই করি শান্তির আশা কেন বা ঘটে দুর্দশা
বুঝি না হয় কোন বিধির বিধানে
ঘটল কত অঘটন ছয়শো টাকা লবণের মণ
থাকবে স্মরণ ভুলব না জীবনে।।

জিনিস কিনতে যাই বাজারে দাম চায় যখন দোকানদারে
শুনলে পরে আগুন জ্বলে কানে
ঠেকছে দেশের রাড়ি-বুড়ি পাঁচ টাকায় মিলে না শাড়ি
মান সম্মান আর বাঁচাইব কেমনে।।

ক্ষুধায় অন্ন না পাইয়া কাঁদে লোকে রাস্তায় পড়িয়া
কত লোক ছাই দেয় কুলমানে
বাউল আবদুল করিম কয় অন্তরে লেগেছে ভয়
না জানি কি হইবে সামনে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শ্ৰীচরণে ভিক্ষা চাই
শ্ৰীচরণে ভিক্ষা চাই

শ্ৰীচরণে ভিক্ষা চাই

  • Sub Title: নয়ন তোল কথা বল গো রাধে জন্মের মতো দেখে যাই চি
পথের দেখা এ নহে গো বন্ধু
পথের দেখা এ নহে গো বন্ধু

পথের দেখা এ নহে গো বন্ধু

  • Sub Title: এ নহে সহসা পথ-চলা শেষে শুধু হাতে হাতে পরশন
আর আমারে মারিস নে মা
আর আমারে মারিস নে মা

আর আমারে মারিস নে মা

  • Sub Title: বলি মা তোর চরণ ধরে ননী চুরি আর করবো না

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন