“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হাসন রাজা
  • Sub Title: আপন চিনিয়া লইলে চিনবায় নিরঞ্জন

আপন চিনিয়া লও মন, আপন চিনিয়া লও
আপন চিনিয়া লইলে চিনবায় নিরঞ্জন ॥

আপনার মাঝে দেখ ঠাকুরের আসন
আসনে বসিয়া কর ঠাকুর দরশন ॥

রঙ রূপে আছে ঠাকুর আচানক তার খুবি
পদেরও ছায়ার মত না হয় শশি রবি ॥

হস্ত আছে পদ আছে, আছে তার আকার
বেঈমান সকলে বলে আল্লাহ নিরাকার ॥

নিরাকার হই আমি আমার নাই আকার
নিশ্চয় জানিবায় আমার আল্লাহ যে সাকার ॥

সাকার না হইলে কেমনে দেখিবায় দিদার
বড়ই সুন্দর ছবি যে আমার আল্লাহর ॥

আমি তো কিছু নয়রে, হই এক হাত্তয়া
হুকুমেতে আসিয়াছি হুকুমেতে যাওয়া ॥

আগে আল্লাহ, পরে আল্লাহ, আল্লাহ যে জাহির
বাতিনেতে চাইয়া দেখি আমারই তসবির ॥

পাগল হাসন রাজায় কহে, হইছি ফানাফিল্লাহ
যে দিকেতে তাকাই আমি, দেখছি আল্লাহ আল্লাহ ॥

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

শমন লইয়া পিয়ন খাড়া

  • Sub Title: আর কত দিন দেরি
হাসন রাজা

দয়াল বন্ধু, দয়াল বন্ধু ও দয়া ধরিয়ে লও মোরে কোলে

  • Sub Title: কাকুতি মিনতি করিয়ে ও তোমার হাসন রাজায় বলে
রাধারমণ দত্ত

দুখ কইয়ো গো

  • Sub Title: চান্দ-মন্দিরে নিরলে নিয়া
মাইজভাণ্ডারী গান

প্রিয়ে ধনে কি অনল জ্বালিলরে

  • Sub Title: জ্বালাই পোঁড়াই ভস্ম করিলরে
রাধারমণ দত্ত

মধুর ধ্বনি শুনা যায় বাঁশি বাজায় শ্যামরায়

  • Sub Title: বাঁশির ধ্বনি উন্মাদিনী হইলাম পাগলিনী প্ৰায় ধু
হাসন রাজা

কপাল পোড়া মনে মরে মাইল গো

  • Sub Title: কিসে কি যে মনে করে স্বাধীন নাহি হয় গো
শাহ আব্দুল করিম

আইলায় না আইলায় না রে বন্ধু করলায় রে দেওয়ানা

  • Sub Title: সুখবসন্ত সুখের কালে শান্তি তো দিলায় না রে
মাইজভাণ্ডারী গান

একি জ্বালা দিয়ে গেল

  • Sub Title: আপন হারা করে গেল, স্বপ্নে দেখা দিই আমারি
দুর্বিন শাহ

দেহতরি কলের ঘোড়া

  • Sub Title: বায়ু ভরে আছে খাড়া
কবিয়াল রমেশ শীল

অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি

  • Sub Title: অনাদি অব্যক্ত তুমি গুণাতীত, দয়াময়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন